1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল। চরম্বা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দ্দন মন্দিরে মহতী ধর্ম সম্মেলন মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত চিকিৎসক ডা. গোলাম রাব্বি প্রিন্সের যোগদান ‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাবসায়িকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদলের নেতার বিরুদ্ধে মালিকের টাকা ব্যাংকে জমা না দেয়ায় গ্রেপ্তার-১: উদ্ধার ২১ লাখ টাকা বগুড়ায় পাবলিক জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় শিশু ইয়াহিযার মৃত্যু কুড়িগ্রামে যে ব্রীজে নজর নেই প্রশাসনের, ভোগান্তিতে এলাকার কয়েক হাজার মানুষ ঈদের পূর্বে বেসরকারী জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে স্মারকলিপি পত্নীতলায় ‘বিনা লাভের বাজারে’ উপচে পড়া ভিড়, নিত্যপণ্যে মিলছে বিশাল ছাড়

দোহারে ক্লিনিকে অভিযান ৭৫ হাজার টাকা জরিমানা

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

ঢাকার দোহারে ছয়টি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান। বুধবার দুপুরে উপজেলা সরকারি হাসপাতাল রোডে এ অভিযান করা হয়। অভিযানে ১৯৮২ সালের মেডিকেল প্যাক্টটিস ও ল্যাবরেটরি টেস্ট আইনের ধারা ৭ এর ১৩ ধারায় ৬টি ক্লিনিককে শাস্তি প্রদান করা হয়। এই আইনের আওতায় জয়পাড়া ডায়াগনস্টিক সেন্টারকে টেস্টের পুরোনো মূল্য তালিকা প্রদর্শন, লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা, ল্যাব কেয়ার ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, জনসেবা ক্লিনিক কে ৫ হাজার টাকা, এছাড়া জনসেবা ক্লিনিকের ডা. ফজলুর রহমানকে বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মুক্তি ক্লিনিককে ৫ হাজার টাকা, সমাধান ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ইন্তাজ চক্ষু হাসপাতালকে সীলগালা করার নির্দেশ প্রদান করা হয়। এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, মেডিকেল প্যাক্টটিস ও ল্যাবরেটরি টেস্ট আইনে ছয়টি ক্লিনিকে অভিযান চালিয়ে পরিবেশ, টেস্টের মূল্য তালিকা, লাইসেন্স নবায়ন না থাকায় ও ডাক্তারদের বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকায় তাদেরকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা এবং ইন্তাজ চক্ষু হাসপাতালকে সীলগালা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা স্যানেটারি কর্মকর্তা আনোয়ার হোসেন, দোহার থানা পুলিশ ও সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com