1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

ধুনটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ দু’জন গ্রেপ্তার

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনটে ৬ কেজি ৫শ গ্রাম গাঁজা সহ খোরশেদ আলম (৫০) ও শফিকুল ইসলাম (৪৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।২৬ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শাকদহ গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত খোরশেদ আলম ওই গ্রামের মৃত চান শেখের ছেলে ও শফিকুল ইসলাম একই ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
ধুনট থানার এস,আই মোস্তাফিজ আলম জানান, সোমবার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার জন্য উপজেলার তারাকান্দি ব্রীজে অবস্থানকালে জানতে পারি, পার্শ্ববর্তী শাকদহ গ্রামে একটি বাড়িতে দুইজন ব্যাক্তি মাদক দ্রব্য গাঁজা বিক্রি করছে। সংবাদ পেয়ে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন ব্যাক্তি ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। তখন আমি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় দু’জনকেই হাতে নাতে আটক করি। পরে তাদের দেহ ও ঘর তল্লাশি করে খোরশেদ আলমের ঘর থেকে ৫কেজি ৫শ গ্রাম ও শফিকুল ইসলামের কাছে থেকে ১কেজি গাঁজা জব্দ করি।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, দুইজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর মঙ্গলবার দুপুরে বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com