1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ

নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার,মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নির্দেশে অবৈধ জাল উচ্ছেদ

মোঃ বুখারী মল্লিক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের নির্দেশে মধুমতি  নদীতে আড়াআড়ি বাঁধে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় জাল উচ্ছেদ করা হয়েছে।গত ৩০ মার্চ শনিবার আলাফাডাঙ্গা উপজেলা চত্বরে  বয়ে যাওয়া ঘূর্ণিঝড় তান্ডবে ক্ষতিগ্রস্হদের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠান শেষে প্রেসক্লাব আলাফাডাঙ্গা সাংবাদিকদের তথ্য অভিযোগে এ নির্দেশ দেন  ওসি মো. সেলিম রেজাকে।
পরে আলাফাডাঙ্গা থানা ওসি সেলিম রেজা, তদন্ত ওসি মো. শামিনুল হক সঙ্গীও ফোর্স এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ লুৎফর রহমানকে সঙ্গে নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা  বানা ইউনিয়নে রুদ্রবানা চরে মধুমতি নদীতে আড়াআড়ি বাঁধে অবৈধভাবে কারেন্ট জাল উচ্ছেদ করে। আজ পহেলা এপ্রিল ( সোমবার) দুপুর একটার দিকে উপজেলা চত্তরে জনসম্মুখে আগুন ধরিয়ে ধংস্ব করা হয়।  এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন, উপজেলা কৃষি কর্মকর্তা   তুষার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ দোলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা এম এ ওয়াহিদুজ্জামান , প্রাথমিক শিক্ষা অফিসার প্রিতি কণা বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রণব পান্ডে,প্রমূখ উপস্থিত ছিলেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মধুৃতি নদীতে আড়াআড়ি বাধ  দিয়ে  প্রতিবছরের মত এবারও মাছ শিকারের মহোৎসব চলছিল। এক শ্রেণির অসাধু ব্যক্তি প্রভাব খাটিয়ে অবৈধভাবে ওই মাছ শিকার করে নদীর গতিপথকে বাঁধাগ্রস্ত করে।   উচ্ছেদের সময়  মালিকদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।এভাবে নদীতে বাধ দিয়ে মাছ শিকার করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com