1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Контроль якості для змістовної статті — 029 ময়মনসিংহ সদরে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানো ও দালাল দমনের নির্দেশ মেলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, চেক-স্ট্যাম্প দেখিয়ে ‘প্রকৃত ঘটনা’ প্রকাশের দাবি কৃষক দল নেতার আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ বাতিল করে নতুন নির্বাচনের দাবি বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন নেত্রকোণায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক: সাড়াশী অভিযানে ২ মোটরসাইকেল জব্দ

নদীর চরে এখন সবুজের বিপ্লব

সুমন চন্দ্র রায়, আদিতমারী উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৬৮ বার পড়া হয়েছে
দেশের উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলার তিস্তা, ধরলা, রত্নাই, স্বর্ণামতি, শিংগীমারী, সানিয়াজান, ত্রিমোহনী, সাকোয়া, মরাসতি, ধোলাই, গিদারী, ছিনাকাটা নদীগুলোর চরে নানাবিধ ফসলের চাষাবাদে কৃষি কাজে এনে দিয়েছে এখন সবুজ বিপ্লব।

এসব চরে ধান, ভূট্টা, আলু, ফুলকপি, বাঁধা কপি, কুমড়া, পানি কুমড়া, লাউসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করে কৃষকরা এখন স্বাভলম্বী হয়ে উঠেছে। চরের বালুর উপর পলি জমে লালমনিরহাটের নদীর তীরবর্তী জনসাধারণ চরে নানাবিধ পদ্ধতিতে ফসল ফলানো শুরু করেছে।
নদীগুলোর চর এলাকা ঘুরে দেখা গেছে, নদীর ভাঙ্গনের শিকার নিঃস্ব পরিবারগুলো জেগে ওঠা চরে নানাবিধ ফসল চাষ করে আবারও স্বাভলম্বী হচ্ছে এখন। এসব ফসল চাষ করে অনেকটা সফলতাও পেয়েছে অনেকে। এখন আর তাদের সংসারে আগের মতো অভাব-অনটন নেই বললেই চলে। সংসারে ফিরে এসেছে স্বচ্ছলতা।
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের রত্নাই নদী বিধৌত এলাকার কৃষক কমল কান্ত বর্মন বলেন, রত্নাই নদীর বালুচরে বিভিন্ন ফসল চাষ করে সফলতা পেয়েছি। এখন আর জমি পতিত থাকছে না। সব জমিতেই ফসল ফলছে। আমরাও বাড়তি আয় করছি।
কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী গ্রামের ধরলা নদী বিধৌত এলাকার কৃষক এস এম হাসান আলী বলেন, ধান, ভূট্টা, মিষ্টি কুমড়া, লাউ, শসা, করলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এতে করে কৃষকরা এখন আর অলস সময় কাঠাচ্ছে না। সেই সাথে ফসল ফলিয়ে আয় করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ হামিদুর রহমান বলেন, কৃষকরা ভুট্টাসহ শীতকালীন আলু, সরিষা, পেঁয়াজ, রসুন ও মিষ্টিকুমড়া চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। আমরা তাদেরকে সব সময় পরামর্শ দিয়ে আসছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com