1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

নন্দীগ্রামে হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়রি) বেলা ১১টায় নন্দীগ্রাম হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ-ডে তে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্বাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইওয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম আর জামান রাসেল, নন্দীগ্রাম শিল্প বণিক সমিতির সভাপতি এ, কেএম ফজলুল হক কাসেম। এ সময় আরও বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, ২ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, আইল পুনিয়া দরবার শরীফ ঈদগাহ মাঠের ইমাম আলহাজ্ব মো. আইয়ুব আলী।
আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় চালক, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন উপস্থিত ছিলেন।
উপস্থিত যানবাহনের চালকরা হাইওয়ে পুলিশ সুপারের কাছে মহাসড়কে ত্রি-হুইলার চালানোর জন্য দাবী করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com