1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

নবাবগঞ্জে ইছামতি নদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ জনজীবন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৫৫ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জের ইছামতি নদীতে ময়লার ভাগাড়ে জন-জীবন অতিষ্ট হয়ে পড়েছে সরজমিনে গিয়ে জানা যায়, এখানে দীর্ঘদিন ধরেই গোবিন্দপুর বাজারের সমস্ত বর্জ্য এই ইছামতি খালে ফেলা হয় যা নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এখানে স্তূপে ময়লার ভাগাড়ে পরিণত হয়। গোবিন্দপুর, মুসলিমহাটি, কামারখোলা, দুর্গাপুর, মুন্সিনগর, আগারবাগ, মরিচপুঁটি, চুরাইন এই সমস্ত অঞ্চলের জনগণ প্রতিদিনই নবাবগঞ্জ যাতায়াত করে থাকেন এই ব্রিজ দিয়ে।

এছাড়া গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, গালিমপুর সোনাবান বালিকা উচ্চ বিদ্যালয়, ও গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের শত শত শিক্ষার্থীরা প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করার কারণে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন। এখানে দীর্ঘদিন সমস্যা থাকার পরেও প্রশাসনের পক্ষ দিযয়ে কোন ব্যবস্থা রেয়া হয়নি।

পথচারী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান ময়লার দুর্গন্ধে এখান দিয়ে যাতায়াতের সময় নাক বন্ধ করে যাতায়াত করতে হয় এই ময়লা থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় তৈরি হচ্ছে। এছাড়া এডিস মমশার ঝুকি বেশি। ময়লার দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

চুরাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এশিয়া বার্তাকে জানান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত প্রামানিক জানান গোবিন্দপুর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার।এই বাজারের ময়লা ফালানোর কোন নির্দিষ্ট জায়গা না থাকায় সকলে ময়লা ফেলছেন ইছামতি খালে যার কারণে এখানে একটি ময়লার স্তুব তৈরি হয়ে গেছে।

তিনি আরো জানান চেয়ারম্যানের পক্ষ থেকে বেশ কয়েকবার গোবিন্দপুর বাজার ব্যবসায়ীদের নিষেধ করা সত্ত্বেও তারা এখানে ময়লা ফেলছেন। প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান এশিয়া বার্তাকে জানান, এখনো পর্যন্ত চেয়ারম্যান অথবা গোবিন্দপুর বাজার মালিক সমিতির পক্ষ থেকে তাদের কাছে লিখিত কোন অভিযোগ জানানো হয়নি। তিনি আরো জানান অভিযোগ পেলে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে অভিযান করবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com