1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি গাড়িতে আগুন ফরিদপুরের মধুখালীতে সড়ক দু*র্ঘ*টনায় দুই আনসার সদস্য সহ তিনজন আ*হত, একজনের অবস্থা গু-রু-তর! ফেনীর পরশুরামে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ঔষধসহ দুইজন আটক ছাগলনাইয়ার পাঠাননগরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল মাটি ব্যবসায়ী হোনা মিয়ার ‎ধর্ষণ মামলার আসামির ছবি সংগ্রহকালে সাংবাদিককে বাধা প্রদান কলেজ ছাত্রদল সভাপতির, থানায় অভিযোগ হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যশোরে পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মনিরামপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিরামপুরে মরহুম বাবুল হোসেন বাবলুর স্মরণে বাবলু স্মৃতি সংঘের দোয়া ও ইফতার মাহফিল

নবাবগঞ্জে বিনামূল্যে ডাক্তারী সেবা পরামর্শ কেন্দ্র উদ্বোধন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৪ বার পড়া হয়েছে

প্রবীণদের জীবনমান উন্নয়নের জন্য ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে ডাক্তারী সেবা পরামর্শ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার আগলা বাগবাড়ি এলাকায় বড় রাস্তার পাশে এ সেবামূলক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

সপ্তাহে ২দিন রবিবার ও বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিনামূল্যে সেবা প্রদান করবেন ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক এডিশনাল আইজি মো. নাজমুল হক, প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া ও আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিন চৌধুরী, ব্যবসায়ী নার্গিস মল্লিক, সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মাহতাব উজ্জামান, ডা. মোজাফফর হোসেন, ওবায়দুল ইসলাম জিন্নাহ, শওকত হোসেন, জাহাঙ্গীর ও রমেশ মন্ডল।

সেবা পরামর্শ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন কুতুব উদ্দিন আহমেদ ও শাঁওলি ঝর্ণা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com