1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

নরসিংদীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

নরসিংদীতে বেসরকারীভাবে গড়ে উঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা করেছে নরসিংদীর স্বাস্থ্য বিভাগ।স্বাস্থ্য মন্ত্রণালয়ের দশটি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি)দুপুরে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে নরসিংদী সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় অবস্থিত বেসরকারী হাসপাতাল হলি জেনারেল এণ্ড ট্রমা হাসপাতাল ও মা জেনারেল হাসপাতালকে জরিমানা করা হয়েছে।

নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু কাউসার সুমন বলেন,সদর উপজেলার জেল খানা মোড় অভিযানকালে বেসরকারীভাবে গড়ে উঠা হলি জেনারেল এণ্ড ট্রমা হাসপাতাল ও মা জেনারেল হাসপাতালের সঠিক কাগজপত্র না থাকায় এবং মেয়াদউউত্তীর্ণ ঔষধসহ অপারেশনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সঠিক না থাকায় ভোক্তা অধিকার আইনে দুটি হাসপাতালকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক,মাহমুদুর রহমান,নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সঞ্জয় কুমার সাহা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com