1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত খুলনা কেএমপির পুলিশ কমিশনার’র সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক সততা ও জনবান্ধব কাজের জন্য প্রশংসিত ইউএনও মাহমুদুল হাসানের গজারিয়া থেকে মধুপুরে বদলি।

নারী চিকিৎসকের মৃত্যু

মিয়া রোমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ ১১ তলা বাসার ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু।ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার-২ এর ছাদ থেকে পরে চিকিৎসক ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি নীলাঞ্জনা ফারজানা স্বর্ণালী নামে এক কন্যার সন্তান রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্লাটের লোকজন জানায়, সোমবার সকালে তারা চিকিৎসক ফিরোজা বেগমকে ওয়াসিত্ব  টাওয়ার ১১ তালার ছাদে হাঁটাহাঁটি করতে দেখেন।  হাঁটাহাঁটির এ পর্যায়ে তারা গৃহবধূ নারী চিকিৎসক ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। পরে কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করলে থানা পুলিশ এসে লাস উদ্ধার করে।
নিহতের স্বামী ডাঃ নিরঞ্জন কুমার দাস ও এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি অপারেশন আব্দুল গফফার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখতে পায়। এ সময় লাশের মাথা থেকে রক্ত বের হতে দেখে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা ধরণা করা হচ্ছে।তবে সঠিক কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com