1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছেলে নিহত আহত বাবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ অনিবার্য হতে পারে: ইরানি কর্মকর্তা সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকির ঘটনায় ডিআরইউ’র গভীর উদ্বেগ কু-সংস্কারের পর্দা সরিয়ে ভন্ড ফকিরের মুখোশ উন্মোচন

নেত্রকোণায় মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপন

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিবসটির সূচনায় মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় নেত্রকোণা সাতপাই আধুনিক স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি এবং স্কাউটসের অংশগ্রহণে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বিজয় দিবস উপলক্ষে কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আয়োজিত বিজয় মেলার উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনের শেষ ভাগে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মহান বিজয় দিবসের এসব কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com