1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

পায়রা বন্দরে প্রথমবারের মতো এসেছে এলপিজি গ্যাসবাহী জাহাজ, চলছে খালাস কার্যক্রম

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় প্রথমবারের মতো ভিড়েছে এলপিজিবাহী (তরল গ্যাস) মাদার ভেসেল। তিন হাজার তিনশ’ মেট্রিকটন এলপিজিবাহী জাহাজ ‘এমভি বসুন্ধরা এলপিজি মঙ্গলবার থেকে বন্দরের ইনার এ্যাংকোরেজে বসে লাইটার জাহাজের মাধ্যমে গ্যাস খালাস কার্যক্রম শুরু করে বলে নিশ্চিত করছেন জাহাজের ক্যপটপন ফরমান উল্লাহ আনসারী।

বর্তমানে জাহাজটি থেকে লাইটারেজের মাধ্যমে এলপিজি পাঠানো হচ্ছে ঢাকায়। দুবাই থেকে আমদানিকৃত এপিজি গ্যাস প্রথমে চট্টগ্রাম বন্দর আসা একটি মাদারভ্যাসেল থেকে এসব গ্যাস অন্য জাহাজে করে নিয়ে আসা হয় পায়রা বন্দরে। পায়রা বন্দরের যুগ্ম সচিব মোঃ সেহরাব হোসেন বলেন, বসুন্ধরা গ্রুপের এই জাহাজটি গত সোমবার বন্দেরর ইনারে এসে পৌছায়। পায়রা বন্দরের সাড়ে ১০ মিটার গভীরতার রাবনাবাদ চ্যানেলে অবস্থানরত “এমভি বসুন্ধরা এলপিজি চাতকী” থেকে সাড়ে ৫ মিটার গভীরতার চ্যানেল দিয়ে স্বল্প সময়ে ও কম খরচে গ্যাস ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুর রহমান বলেন, পায়া বন্দর হচ্ছে দেশের প্রথম বন্দর এবং গভীরতম বন্দর।

এই বন্দরের মাধ্যমে ২০১৬ সাল থেকে চলতি বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত দুই হাজার ২৬৪ টি জাহাজ এসেছে। এই বন্দরটি অধুনিক ও স্মার্ট বন্দর হিসেবে দেশ ও বিদেশিদের কাছে বানিজ্যিক ভাবে পরিচিতি লাভ করেছে। প্রতি বছর এই বন্দরে জাহাজ আসার সংখ্যা বাড়ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com