1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি গাড়িতে আগুন ফরিদপুরের মধুখালীতে সড়ক দু*র্ঘ*টনায় দুই আনসার সদস্য সহ তিনজন আ*হত, একজনের অবস্থা গু-রু-তর! ফেনীর পরশুরামে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ঔষধসহ দুইজন আটক ছাগলনাইয়ার পাঠাননগরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল মাটি ব্যবসায়ী হোনা মিয়ার ‎ধর্ষণ মামলার আসামির ছবি সংগ্রহকালে সাংবাদিককে বাধা প্রদান কলেজ ছাত্রদল সভাপতির, থানায় অভিযোগ হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যশোরে পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মনিরামপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিরামপুরে মরহুম বাবুল হোসেন বাবলুর স্মরণে বাবলু স্মৃতি সংঘের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত ভূয়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন – রনি

মোঃ সাব্বির হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে
গত ২৬ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী পর্যন্ত নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে রনি ও রনির স্ত্রীর বিরুদ্ধে একটি সংবাদ প্রচার করা হয়। যে সংবাদে উল্লেখ ছিলো রনির স্ত্রী পারুল মাসদাইরে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে যাচ্ছে এবং রনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ান সর্বস্তরে এই পরিচয়কে পুঁজি  করে তার স্ত্রী পারুল তার মাদক বানিজ্য চালিয়ে যাচ্ছে হরদম।
তবে অন্যদিকে, রনি সাংবাদিকদের জানায় তার স্ত্রী এক সময় মাদকের সাথে জড়িত থাকলেও দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা থেকে সরে এসে স্বাভাবিক জীবন – যাপন করছেন। এবং আমি এক সময় সাংবাদিকতা করতাম তবে আমার ব্যক্তিগত কারণে আমি এই পেশা থেকে সরে এসেছি, কিন্তু আমি এর পরে নিজেকে কখনও কোথায়ও সাংবাদিক পরিচয় দেই নি। কে বা কারা কি উদ্দেশ্য আমাদের বিরুদ্ধে এমন একটি ভূয়া সংবাদ প্রচার করলো তা আমাদের  জানা নেই তবে আমি এবং আমার স্ত্রী দুইজনেই এই ভূয়া সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এরপর পারুল আরও বলেন, আমি সুস্থ সুন্দর জীবন চাই ভালোভাবে বাচঁতে চাই। একটা সময় আমি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকলেও এখন আমি আর সেই ব্যবসার সাথে জড়িত নই। আমি আমার সন্তানদের কথা চিন্তা করে এই অবৈধ পথ থেকে সরে এসেছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com