1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার জয়পুরহাট পাঁচবিবির সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে এনসিপি নেতা এড,মাহবুব এর আহবান নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কালকিনি আসছেন

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় কালকিনিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩ টায় কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের মঞ্চে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছে। সেই সাথে কালকিনিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নেতাকর্মীসহ সাধারণ মানুষজন প্রধানমন্ত্রীকে কাছ থেকে এক নজর দেখার জন্য অপেক্ষায় আছেন। পাশাপাশি শুধু কালকিনি নয়, পুরো জেলাজুড়েই অবস্থান করছেন আইনশৃংখলা বাহিনী।

আরো জানা যায়, মাদারীপুর সদরের একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-৩ সংসদীয় আসন। এই আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। তিনি বর্তমান স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপর দিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তিশালী প্রার্থী আছেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (৩৪১) স্বতন্ত্রপ্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম।

তথ্য সূত্রে আরো জানা যায়, কালকিনির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বোন শেখ রেহানাও থাকার কথা রয়েছে। জনসভায় সভাপতিত্ব করবেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থাপনা করবেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন বলেন, আমাদের সব ধরণের প্রস্তুতি শেষ। এখন আমরা প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছি।

মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে ৬ স্থরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি থানা পুলিশ, জেলা পুলিশ নিরাপত্তার জন্য প্রস্তুত আছে। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com