1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরে সালথায় আমন ধানের বাম্পার ফলন

নাজিম বকাউল,  ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২৭ বার পড়া হয়েছে
আমন ধানের বাম্পার ফলন
মাঠকে মাঠ আমন ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে কৃষকেরা। এ বছর ফরিদপুরের সালথায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সকাল থেকে সারাদিন মাঠে ধান কর্তনের কাজ করছেন কৃষকেরা, আর বাড়িতে ধান উড়ানো ও ধান পরিস্কার করে ঘরে তুলার কাজ করছেন কৃষানীরা। ফলন ভালো হওয়ায় তাদের মুখে হাসি ফুটে উঠেছে।
জানা যায়, এবার উপজেলার আটটি ইউনিয়নে ১২ হাজার ২৯২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়। উফশি আমন ও হাইব্রিড জাতের ধানের আবাদ হয় এ অঞ্চলে। এবছরে ধান চাষের শুরু থেকে আবহাওয়া ছিলো ধান চাষের অনুকূলে। তাই অন্যান্য বছরের চেয়ে এবার ধানের ফলন ভালো হয়েছে।
টুলু  মোল্যা নামে এক কৃষক বলেন, পাটের মধ্যেদিয়ে কিছু জমিতে ধানের বীজ বপন করা হয়। আর পাট কাটার পর কিছু জমিতে ধানের চারা রোপন করা হয়েছিলো। এখন ধান কাটার কাজ প্রায় শেষের দিকে। আল্লাহুর রহমতে এবার ফলন অনেক ভালো হয়েছে। ধানের যে ফলন হয়েছে, তাতে মাঝারি কৃষকের বছরের খাবার হয়ে যাবে। আর কিছু কৃষকের বছরের খাবার হয়েও বিক্রি করতে পারবে।
মোশারফ হোসেন নামে আরেক কৃষক বলেন, অন্যান্য বছরের চেয়ে এবছর ধানের ফলন অনেক ভালো। যেসব বুনাধান আছে, সেগুলো বিঘাপ্রতি ২০মণ ফলন হচ্ছে। আর ধানের চারা লাগানো জমিতে বিঘাপ্রতি ৩০ মনের মতো ফলন হচ্ছে। এবারের ফলন ভালো হওয়ায় আগামী ধানের চাষ আরো বাড়ানো হবে। সেই সাথে ধানের দামটা যদি বাড়ে তাহলে কৃষকরা লাভবান হবে।
ফরিদপুরের সালথা উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার জানান, সালথা উপজেলায় এবছর ১২ হাজার ২৯২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়। ধান আবাদের শুরু থেকে আমরা কৃষকদের সব ধরণের পরামর্শ দিয়েছি। আবহাওয়া ধানের অনুকূলে থাকায় ফলন অনেক ভালো হয়েছে। উফশি আমন হেক্টর প্রতি সাড়ে ৪টন ও হাইব্রিড জাতের ধান হেক্টরপ্রতি সাড়ে ৬টন উৎপাদন হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত ধান কর্তনের কাজ শেষ হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com