1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

বগুড়ায় প্রায় ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

জাকারিয়া আল ফয়সাল
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে
বগুড়ায় র‌্যাব-১২ এর মাদক বিরোধী অীভযানে ৮,৯০০ (আট হাজার নয়’শ) পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী দক্ষিণপাড়া এলাকার মোঃ জিল্লার রহমানের ছেলে মোঃ আবু হাসান (৩২) এবং একই উপজেলার নামাজগড়  এলাকার মোঃ হারুনর রশিদের ছেলে মোঃ মেহেদী হাসান (১৯)।
র‌্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮,৯০০ (আট হাজার নয়’শ) পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ৩ টি মোবাইল, ৩ টি সীম ও নগদ ২,৬৭৭ (দুই হাজার ছয়’শ সাতাত্তর) টাকা জব্দ করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শেরপুর থানায় পাঠনো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com