1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি গাড়িতে আগুন ফরিদপুরের মধুখালীতে সড়ক দু*র্ঘ*টনায় দুই আনসার সদস্য সহ তিনজন আ*হত, একজনের অবস্থা গু-রু-তর! ফেনীর পরশুরামে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ঔষধসহ দুইজন আটক ছাগলনাইয়ার পাঠাননগরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল মাটি ব্যবসায়ী হোনা মিয়ার ‎ধর্ষণ মামলার আসামির ছবি সংগ্রহকালে সাংবাদিককে বাধা প্রদান কলেজ ছাত্রদল সভাপতির, থানায় অভিযোগ হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যশোরে পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মনিরামপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিরামপুরে মরহুম বাবুল হোসেন বাবলুর স্মরণে বাবলু স্মৃতি সংঘের দোয়া ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রুয়েটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে
নানান কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস।
রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চত্বরে’ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এর আগে, সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
দিবসটি উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এদিন বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com