1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

বরুড়ায় সংসদ নিবার্চনের ফলাফল

আতিক চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে
৭ই জানুয়ারী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৬ কুমিল্লা ০৮(বরুড়া)’য় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী  এ জেড এম শফিউদ্দিন শামীম এক লক্ষ সাতানব্বই হাজার দুই ভোটের   ব্যবধানে জয়ী হয়ে নতুন সাংসদ হিসেবে যাত্রা শুরু করলেন। ৭ই জানুয়ারী রবিবার সকাল সারাদেশের সাথে একযোগে ভোট শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত বিরামহীন ভোটে দশ প্রার্থীকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এ জেড এম শফিউদ্দিন শামীম।
 সহকারী রিটার্নীং অফিসার ও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং এর ঘোষণায়  ১০৩ কেন্দ্রের ফলাফলে আবু জাফর শফিউদ্দিন শামীম- (নৌকা) দুই লক্ষ সাতশত সাতাশ  ভোট, আবুল ফারাহ মোঃ আঃ আজিজ (বটগাছ) নয়শত তেইশশ  ভোট, এইচ এম এম ইরফান (লাঙ্গল) তিন হাজার সাতশত একুশ ভোট, অধ্যাপক নুরুল ইসলাম মিলন (ঈগল) সাতশত এগার ভোট, মোজাম্মেল হক বশির(একতারা) পঁচিশ শত ছয় ভোট, মোঃ আহসান উল্ল্যাহ (হাতুড়ি)আটশত , মোঃ দুলাল মিয়া (মাছ) এক হাজার আট ভোট, মোঃ মফিজ উদ্দিন (মিনার) ছয়শত আট ভোট, মোঃ মাসউদুল ইসলাম পাটোয়ারী (মোমবাতি) দুই হাজার পাঁচশত ছাপ্পান্ন ভোট, মোঃ হান্নান মিয়া(ডাব) নয়শত একান্ন, মুফতি শরীফুল ইসলাম (গোলাপ ফুল)তিন হাজার চারশত এগার ভোট পেয়েছেন।
এদিন ফলাফল ঘোষণা প্রদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মঈন উদ্দিন,  বরুড়া থান অফিসার ইনচার্জ,  বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ কামরুল হাসান সোহেল, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১ এর ডিজিএম মোঃ জালাল উদ্দীন সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com