1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

বানারীপাড়ায় প্রতারনা করে অবৈধভাবে পার্শ্ববর্তী দাগের খাস জমি দখল করে বিক্রির অভিযোগ,পাকা ভবন তুলে বিপাকে ক্রেতারা

মো: সাইদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়ায় প্রভাব খাটিয়ে নিজের জমির দাগের বাহিরে অবৈধভাবে পার্শ্ববর্তী খাস জমি দখল করে বিক্রি’র অভিযোগ পাওয়া গেছে।ওই দাগের খাস জমি ক্রয় করে সর্বস্ব হারিয়েছে সাত থেকে আটটি পরিবার। বানারীপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দা সাকিরের  সাথে ও একই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী সাকির জানান,বিগত ২০২০ সালে জানুয়ারি মাসের ২২ তারিখ পৌর শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সত্য রঞ্জন কুন্ডুর নিকট থেকে ১৮৩ নং দাগের ১.৭৪ শতাংশ জমি ক্রয় এবং তাদের দেখানো স্থানে ভোগ দখল করে আসছিলো।পরে সেখানে খেজুর বাড়ি আবাসন প্রকল্প বাস্তবায়ন করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশক্রমে সার্ভেয়ার জমি জরিপ করলে সাকির জানতে পারে সত্যরঞ্জন কুন্ডু তার সাথে প্রতারণা করে উক্ত তফশিলীভুক্ত জমি তাকে বুঝিয়ে না দিয়ে ওই একই মৌজায় একই খতিয়ানের ১৮২ নং দাগের অন্তর্ভুক্ত সরকারি খাস জমি বুঝিয়ে দেয়। যেখানে পুর্বে খাল ছিলো।খাস জমিজমা সম্পর্কে ভালো না বোঝায় উক্ত জমিতে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে একতলা ভবন বিশিষ্ট বসতবাড়ি নির্মাণ করে সাকির। যার এখন আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। সাকির সরকারি খাস জমিতে থাকতে চান না জানিয়ে প্রতারণার শিকার সত্য রঞ্জন কুন্ডের কাছে তার জমির দামসহ ক্ষতি পূরণ দাবি করেন।এদিকে বাটপার সত্য রঞ্জন কুন্ডু বিভিন্ন সময়ে টাকা ফেরত দেয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ তার সাথে প্রতারনা করে আসছে।এ ব্যাপারে ভুক্তভোগী সাকির কোন উপায় না পেয়ে সত্যরঞ্জন কুন্ডুকে বিবাদী করে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোস্তফা জানান,তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন।বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এদিকে সত্য রঞ্জন কুন্ডুর প্রতারনার শিকার আরো ৭/৮ টি পরিবার খাস জমিতে পাকা বসতঘর গড়ে তুলে তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার দ্বারপ্রান্তে পৌছেছে বলে অভিযোগ রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com