1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত খুলনা কেএমপির পুলিশ কমিশনার’র সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক সততা ও জনবান্ধব কাজের জন্য প্রশংসিত ইউএনও মাহমুদুল হাসানের গজারিয়া থেকে মধুপুরে বদলি। কালিগঞ্জে চেয়ারম্যান আব্দুল হাকিমের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত যুবকের আত্মহত্যা

সানা উল্লাহ
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত যুবক (২৫) আত্মহত্যা করেছে। শনিবার (৩০ ডি‌সেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রুটের বড়ালব্রীজ স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

জিআরপি সিরাজগঞ্জ রেল পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার পরণে ছিল জিন্সের প্যান্ট, গায়ে কালো রংয়ের জ্যাকেট ও পায়ে কেডস পড়া ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, অজ্ঞাত ওই যুবক বেলা ১০টার দিকে ঢাকা-ঈশ^রদী রুটের বড়ালব্রীজ স্টেশনের পশ্চিম পাশে রেল লাইনের উপর দিয়ে প্রায় ঘন্টা খানেক ধরে ঘোরাঘুরি করতে ছিলেন ও মোবাইল ফোনে কথা বলছিলেন।

বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি বড়ালব্রীজ স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দিয়ে বড়ালব্রীজ পার হয়ে ঘটনাস্থলে আসলে ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

এ সময় তার দেহ কয়েক টুকরা হয়ে যায় ও ছিন্ন ভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই আকবাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ রেল পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সিরাজগঞ্জ রেল পুলিশ লাশ নিয়ে মর্গে প্রেরণ করেন। ওই যুবকের পরিচয় তাৎক্ষণিক কেও বলতে পারেনি।

ঘটনার বিষয়ে জিআরপির সিরাজগঞ্জ ওসি মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com