1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

ভোলা-লক্ষ্মীপুর রুটে এক ঘণ্টার পথ পেরোতে সময় লাগছে ৪ ঘণ্টা

জহিরুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২৬ বার পড়া হয়েছে

ভোলা-লক্ষ্মীপুর রুটের মেঘনা নদীতে অসংখ্য ডুবোচরে প্রতিনিয়ন ব্যাহত হচ্ছে লঞ্চ ও ফেরি চলাচল। ডুবোচরের কারণে মাত্র সোয়া এক ঘণ্টার পথ পাড়ি দিতে হচ্ছে ৩-৪ ঘণ্টায়। আর চরে আটকা পড়লে জোয়ারের অপেক্ষা করতে হয় আরও ৭-৮ ঘণ্টা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ভোলার সঙ্গে দেশের ২১ জেলার সহজ যোগাযোগ মাধ্যম ভোলা-লক্ষ্মীপুর নৌরুটের ২০ কিলোমিটার নৌপথটি। প্রতিদিন সকাল থেকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ১৫টি লঞ্চ ও ফেরিঘাট থেকে ৫টি ফেরি লক্ষ্মীপুরের মজু চৌধুরীহাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে লঞ্চ ও ফেরিতে প্রায় ২০ হাজার মানুষের পাশাপাশি প্রায় শতাধিক যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়ে থাকে।

কিন্তু বর্তমানে শীত মৌসুমে এই নৌরুটে ৭-৮টি পয়েন্টে জেগে উঠেছে ডুবোচর। যার কারণে লঞ্চ ও ফেরিগুলো ঘুরে ২০ কিলোমিটারের পথ ৩০ কিলোমিটার পাড়ি দিয়ে আসলেও মাঝে-মধ্যে আটকা পড়ে ডুবোচরে। আর এতে করে প্রতিদিনই ব্যাহত হচ্ছে লঞ্চ ও ফেরি চলাচল।

এ রুটের সাধারণ যাত্রী মো. সাহাবুদ্দিন, নজরুল ইসলাম, হুমায়রা আক্তার, অধির দাস, মো. আব্দুর রব ও মো. বেলাল হোসেন জানান, তারা প্রতিনিয়ত লঞ্চ ও ফেরি দিয়ে ভোলার ইলিশাঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট ঘাট হয়ে চট্টগ্রাম, ফেনি, কুমিল্লা, চাঁদপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করেন। আগে ইলিশা থেকে লঞ্চে মজুচৌধুরী হাট ঘাটে সময় লাগতো সোয়া এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা। কিন্তু এখন শীত মৌসুমে লঞ্চ চরের কারণে ঠিকমতো যেতে পারে না, আস্তে আস্তে চলে। যার কারণে ৩-৪ ঘণ্টা সময় লাগে। আর ফেরিতেও সময় আগের চেয়ে ২-৩ ঘণ্টা বেশি লাগে। যার কারণে আমরা সময়মতো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারছি না। এতে করে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com