1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

মধুখালীতে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে পুলিশ

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে একশত পঞ্চাশ পিচ ইযাবাসহ আটক ১ করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম আমিন খন্দকার(৪২) তিনি উপজেলার পূর্ব গাড়াখোলা গ্রামের মৃত মোতালেব খন্দকারের ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে  এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার পৌরসভাধীন রেলগেইট সংলগ্ন সেকেন্দার আলী বিশ্বাস এর জননী সুইট এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফরিদপুর টু মাগুরাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর একজন লোক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় থানা পুলিশের আভিযানিক টিম অভিযান পরিচালনা করে একজনকে আটক করে।এ সময় আটককৃত ব্যক্তিকে  তল্লাশি করে একশত পঞ্চাশ পিচ ইয়াবা যার মূল্য আনুমানিক ৪৫০০০/- টাকা,  একটি মোবাইল ফোন ও একহাজার ৩শত দশ (১৩১০) টাকা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করে মধুখালী থানার একটি মামলা করা হয়েছে যার মামলা নং-১,  তাং-০২/১২/২৪,  ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার রুজু করে মামলাটি তদন্তভার এসআই মোঃ শওকত আলী এর উপর অর্পন করা হয়েছে। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিচাধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com