1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয় মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে রেজা আহাম্মেদ এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ

নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অরাজকতা ও নৈরাজ্য ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের ।

সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী । তিনি আমার দেশকে বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটকে রাজপথে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে । নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহিংসতা ও অরাজকতা ঠেকাতে পুলিশকে সহায়তা করবে ছাত্রদল । নিষিদ্ধ ছাত্রলীগ বিলুপ্ত হয়ে গেছে তাদের মাঠে কোথাও খুঁজে পাওয়া যায়নি ।

জেলার বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সহিংসতা ঠেকাতেই আমরা মহাসড়কে অবস্থান করছি । এখনো পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী মহাসড়কে মিছিল কিংবা অবস্থান করতে পারেনি ।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক ইউনুস আহমেদ, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ও সাবেক সাধারণ সম্পাদক জামির হোসেন,

বুড়িচং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক মির্জা মামুন ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com