1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক নারীকে বিয়ে করার পর প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক চীনা নাগরিক। তার দাবি, স্ত্রী তার কাছ থেকে অর্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।

অভিযোগকারী আন হংওয়েই সোমবার (২২ জুন) রাতে ফুলবাড়ী থানায় যান। তবে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে জানিয়ে পুলিশ তাকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

বিয়ের পর স্বামীকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে গেলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয় এবং চীনা নাগরিককে একনজর দেখতে অনেক মানুষ সেখানে ভিড় করেন।

আন হংওয়েইর অভিযোগ, তার স্ত্রী প্রতারণার আশ্রয় নিয়ে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে চলে গেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান নাঈম জানান, অভিযোগের ঘটনাস্থল সাভার হওয়ায় বিষয়টি সেখানে জানাতে বলা হয়েছে। ভাষাগত সীমাবদ্ধতার কারণে অভিযোগকারীর বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও তিনি ইশারার মাধ্যমে নিজের অভিযোগ তুলে ধরেছেন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com