1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতদিয়ায় গরু চোরচক্রের ফাঁদ ফাঁস রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও পিকআপ সংঘর্ষ, ডোবায় পড়ল দুই বাহন হবিগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৮ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি নিয়ে লড়বেন শেখ খায়রুল কবির জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আনিস আলমগীরের শর্তহীন মুক্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আল্টিমেটাম নতুনধারা বাংলাদেশ কলম ও তুলির ছোঁয়ায় বিজয়ের সুচনা, কয়রায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

মন্ত্রীর ছেলেকে ফাঁসানো

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে শিল্পমন্ত্রীর সু-যোগ্য সন্তান,কেন্দ্রীয় যুব লীগের অন্যতম সদস্য মঞ্জুরুল মজিদ মাহমূদ সাদীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা বানোয়াট ও পরিকল্পিত ভিডিও প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ জানুয়ারী)সকালে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মনোহরদী বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন,শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এমপি,র ছেলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য,মঞ্জুরুল মজিদ মাহমূদ সাদীকে ফাঁসাতে এক ইউপি চেয়ারম্যানের উপর গুলির নাটক ও নির্বাচনের দিন অপপ্রচার গুঞ্জন তৈরীর অভিযোগ করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী মাজহারুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।তারপর থেকে গুলির নাটক বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।এ ছাড়াও ইতিপূর্বে কাজী মাজহারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করেন বক্তারা। এ ধরণের মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমুলক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নকারী একটি চক্র গুজব রটিয়ে ষড়যন্ত্র করে শিল্পমন্ত্রী ও শিল্পমন্ত্রীর ছেলেকে ফাঁসাতে এরকম একটি নাটক সাজিয়েছিল।এ সময় তারা কাজী মাজহারুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যানের কাছে আহ্বান জানান।এ সময় উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,তৌহিদ সরকার,মহিলা আওয়ামীলীগের সভাপতি ইশরাত জাহান তামান্না,উপজেলা আওয়ামীলীগের সদস্য,আবুল কালাম আযাদ ফরিদ,মনোহরদী উপজেলা আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,এসএম ইকবাল আহমেদ,উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মঞ্জুরুল হাসান রুপন,সাধারণ সম্পাদক রাশেদুল আলম এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলমসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com