1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

মাদকসেবির দণ্ড

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবিকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের ঈদগা মাঠ এলাকার আবু বক্করের ছেলে উজ্জ্বল (৪০), মালশন এলাকার আশরাফুল ইসলামের ছেলে বাপ্পি (২৩), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আরিফ হোসেন (২৯), নিউ কলোনী এলাকার টুকুর ছেলে বাপ্পী (২৯), নওগাঁ জেলার হাল ঘোষপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রায়হান আলী (২৫) একই জেলার দাসকান্দি এলাকার মৃত রহিচ উদ্দীনের ছেলে রিমন হোসেন (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এ্যাম্পুল ইনজেকশন ও গাঁজা সেবনের সময় ছয় মাদকসেবিকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উজ্জ্বলকে ১ বছর কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, বাপ্পীকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, রিমন হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, বাপ্পিকে ১ বছর কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, আরিফ হোসেনকে ৩ মাস কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, রায়হান আলীকে ৩ মাস কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com