1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মনিরামপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিরামপুরে মরহুম বাবুল হোসেন বাবলুর স্মরণে বাবলু স্মৃতি সংঘের দোয়া ও ইফতার মাহফিল বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা ভয়াবহ শিলাবৃষ্টিতে চিলমারী–রৌমারীতে কৃষকের কান্না, নৌকায় থাকা ব্যক্তির মৃত্যু, একজন নিখোঁজ পূর্বধলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ঘরবাড়ি চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার আবাবিল তারুণ্যের আলো ফাউন্ডেশন এর সদস্য, সম্মানিত ব্যক্তি ও ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল মনিরামপুরে ট্রাকের ডালার আঘাতে জুতা বিক্রেতা গুরুতর আহত

মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়ল বসতবাড়ি

এনামুল হক, মান্দা উপজেলা প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে
মান্দায় আগুনে পুড়ল বসতবাড়ি
নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে মাটির একটি দোতালা বাড়ি। শুক্রবার গভীর রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের অগ্নিকা-ের এ ঘটনা ঘটে।
গৃহকর্তা মোশারফ হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যার পর খাওয়া-দাওয়া শেষে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত একটার দিকে দোতালার উত্তরপাশের একটি ঘরে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুনে ২৫ হাজার টাকা সহ বসতবাড়ির সমুদয় মালামাল পুড়ে গেছে।
প্রতিবেশী জাহাঙ্গীর আলম বলেন, ‘গভীর রাতে মোশারফের দোতালার ঘরে আগুন লাগার বিষয়ে টের পেয়ে ডাক-চিৎকার শুরু করি। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আগুনের নেভানোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।’ মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিউর রহমান বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িটি পুড়ে যায়।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে পুরো বাড়িটিই পুড়ে গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com