1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত খুলনা কেএমপির পুলিশ কমিশনার’র সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক

মিরপুরে গোরই খালে অবৈধ বাধ অপসারণ করলেন ইউএনও 

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওপাড়া বাজার ব্রিজের নিচে গোরই খালে বাধ দিয়ে অবৈধ জাল দিয়ে দেশীয় মাছ নিধন কার্যক্রম অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রজনন মৌসুমে দেশি মাছের সংরক্ষণ এর লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহরুল ইসলামের নেতৃত্বে নওপাড়ায় গোরই খালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্টে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল ও মাছ ধরার সকল উপকরণ অপসারণ করা হয়। এছাড়াও পানি প্রবাহ ঠিক রাখার জন্য বাঁধের মুখ অপসারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী,উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, মিরপুর প্রেসক্লাব এমপিসি’র সদস্য নাঈম খন্দকার প্রমুখ। উল্লেখ্য নওপাড়া গোরই খালে দীর্ঘদিন ধরে বাধ দিয়ে অবৈধ জাল দিয়ে প্রতিনিয়ত মাছ ধরে আসা হচ্ছিল। যার কারণে এক স্থান থেকেই প্রতিনিয়ত দেশীয় মাছ নিধন করা হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতেই এই মোবাইল-কোর্ট পরিচালনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com