1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

মিরপুরে মাদক সহ পাঁচ আসামিকে আটক করেছে পুলিশ

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ও শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর থানার জিয়া রোড মোশারফপুর ও হাজরাহাটি গ্রাম থেকে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
 আটককৃত আসামিরা হচ্ছেন, সুলতানপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে মনোয়ার হোসেন পার্থ (২৮) এবং কুষ্টিয়া সদর উপজেলার জগতী গ্রামের আলম আলীর ছেলে মোঃ আবির হোসেন (২৫) ও একই গ্রামের মোঃ ফরিদ মন্ডলের ছেলে মোঃ বাপ্পি (২৫) , হাজরাহাটি গ্রামের খাইরুল ইসলামের ছেলে দিপু ইসলাম (২৫), বেলগাছি গ্রামের নুরুল ইসলামের ছেলে সিদ্দিকুর রহমান (৩৩)।
মিরপুর থানা সূত্রে জানা যায়, মিরপুর থানার এসআই এমদাদুল হক মিরপুর থানার জিয়ারোড এলাকা থেকে মনোয়ার হোসেন পার্থ কে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এবং মিরপুর থানার এসআই আবুল কালাম আজাদ মোশারফপুর এলাকা থেকে আবির হোসেন ও বাপ্পীকে ১০০ গ্রাম গাঁজাসহ এবং মিরপুর থানার আহম্মদপুর ক্যাম্পের ইনচার্জ এসআই জামাল মৃধা হাজরাহাটি এলাকা থেকে দিপু ইসলাম ও সিদ্দিকুর রহমানকে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মিরপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে যাচ্ছে। আটকৃত আসামিদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com