1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১০

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

মন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় ৭ থেকে ৮টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।আহতদের মধ্যে শুক্কুর আলী, আসিফ, নুর ইসলাম, জান্নাত ও শাহাদাতের নাম জানা গেছে। তাদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চর বলাকী গ্রামে বিএনপি নেতা মাহফুজ ও আনার গ্রুপের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু এবং যুবলীগ নেতা নাজমুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিতদের হামলায় বিএনপি কর্মীরা আহত হন। পরে হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি বর্ষণ করে।আহত বিএনপি কর্মী শুক্কুর আলী অভিযোগ করে বলেন, তারা পার্টি অফিসে বসে থাকা অবস্থায় আওয়ামী লীগ সমর্থিতরা হামলা চালায় এবং পরবর্তীতে গ্রামে তাণ্ডব চালায়। অপরদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু দাবি করেন, বিএনপি নেতাকর্মীরা নিজেরাই নাটক সাজিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা  ও উপজেলা বিএনপির  স্থানীয়  কয়েকজন অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মন্টু, গিয়াস ও নাজমুলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে এবং অন্তত ৭–৮টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। তিনি দোষীদের গ্রেফতারের দাবি জানান।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, এখন পর্যন্ত শুক্কুর আলী নামে একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি রাখা হয়েছে।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com