1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

মেলান্দহে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রবিন আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে ১৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল খালেক (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল খালেক ঐ এলাকার জয়নাল মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বেচাকেনা চলছে। পরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহাম্মদ এর নির্দেশনায় মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো: দেলোয়ার হোসেনের নেতৃত্ব একটি চৌকস অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুল খালেক কে ১৫০গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় পুলিশের এএসআই হেলাল উদ্দিন, সদস্য নাহিদ পারভেজ ও ছানা উল্লাহ সঙ্গে ছিলেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহাম্মদ বলেন, গাঁজাসহ কজন কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না ও সব মাদক ব্যবসায়ীকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com