1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী জাবিতে ধর্ষণচেষ্টা: সাংবাদিকদের ছবি প্রদানে বাধা, এআই এনহ্যান্সড ছবিতে বিভ্রান্তি জামায়াতের প্রত্যেককেই সার্চলাইট দিয়ে দেখা হবে: জামায়াত আমির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা শাপলা চত্বর হত্যা মামলা: দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা! ‘চোর চোর’ স্লোগান আদালত চত্বরে ঢাবিতে তারেক রহমানের সহপাঠী ছিলেন শিরিন শারমিন ও রিজওয়ানা হাসান: আসিফ নজরুল মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন জামায়াত সেক্রেটারি আরজেএফ এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৫ সাংবাদিক প্রেসক্লাব শালিখার সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এবং ওসির সৌজন্য সাক্ষাৎ।

যে শব্দ নেই অভিধানে, তা দিয়েই শুরু হয় রাবির নোটিশ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৫০৪৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, আবাসিক হল ও বিভিন্ন বিভাগের জারীকৃত অধিকাংশ বিজ্ঞপ্তি (নোটিশ), অফিস আদেশ কিংবা চিঠিতে ‘এতদ্বারা’ শব্দ দিয়ে শুরু হয়। তবে আশ্চর্যের বিষয় হলো বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘এতদ্বারা’ বানানের কোনো শব্দ নেই। কখনো ছিলও না। মূলত শব্দটির শুদ্ধ ও প্রমিতরূপ হলো ‘এতদ্দ্বারা’।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগীয় প্রধান ও হল প্রভোস্টের জারীকৃত নোটিশগুলোতে দেখা মেলে ভুল বানানে ছড়াছড়ি। কিছু শব্দের অর্থ হাস্যকর। এত এত বানান ভুলের মধ্যে একটি হলো ‘এতদ্বারা’। ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে,..’ কথার দিয়েই শুরু হয় অধিকাংশ নোটিশ। অথচ কোনো অভিধানে ‘এতদ্বারা’ বানানের কোনো শব্দ নেই। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের ২৩৮ নম্বর পৃষ্ঠায় ‘এতদ্দ্বারা’ শব্দের বানান লেখা রয়েছে। যা ‘এটার দ্বারা’ বোঝাতে একমাত্র শুদ্ধ ও প্রমিত বানান।
শব্দটি কেন ভুল তা জেনে নেওয়া যাক। এত্ + দ্বারা = এতদ্বারা। ‘এত্ (এত)’ শব্দের অর্থ অতিরিক্ত, বিশাল বা বেশি পরিমাণ। সুতরাং ‘এতদ্বারা জানানো যাচ্ছে’ কথার অর্থ হচ্ছে: অতিরিক্ত দ্বারা, বিশাল দ্বারা বা বেশি পরিমাণ দ্বারা জানানো যাচ্ছে। অনেকে ‘এটার দ্বারা/ইহার দ্বারা/এর দ্বারা জানানো যাচ্ছে’ অর্থ বোঝাতে লেখেন এতদ্বারা। এটা শুধু ভুল নয়; মারাত্মক ভুল ও হাস্যকর বাক্য। অন্যদিকে এতদ্ (ৎ) + দ্বারা = এতদ্দ্বারা। ‘এতদ্’ অর্থ এটা, ইহা বা এর। সুতরাং ‘এতদ্দ্বারা জানানো যাচ্ছে’ কথার অর্থ হলো: এর দ্বারা, এটার দ্বারা, ইহার দ্বারা জানানো যাচ্ছে যে,…।
বানান ভুলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, নোটিশগুলোতে অনেক ভুল আছে। যেগুলো আমারও নজরে এসেছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল না করার জন্য ইতোমধ্যে নির্দেশও দিয়েছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com