1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

রাবিতে পার্বতীপুর উপজেলা সমিতির নতুন কমিটি গঠন

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪৯৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রহমানকে সভাপতি ও ফোকলোর স্টাডিস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোবাশ্বির রহমানকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবার (১৬ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠে সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন ও সমাজ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম ফয়জার রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ এগ্রোনোমি ও এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আব্দুল খালেক, সহ-সভাপতি-২ সমাজ কর্ম  বিভাগের শিক্ষার্থী মেনহাজুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক সাবিকুন নাহার ও আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিন ফায়াজ, কোষাধ্যক্ষ আবিদ জাওয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান ও শুভ্রা রায়, দপ্তর সম্পাদক নুরানা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক সানজানা আক্তার সেতু ও রওশানুর সিদ্দিকী তুয়া, ক্রীড়া সম্পাদক মোফাখ্খারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন- রোকসানা আক্তার,  ফাহিম মুনতাসির, মুনতাসিম ফুয়াদ, জুবায়ের আহমেদ, ফাহমিদ সিফাত, সাব্বির রহমান।
এসময় উপস্থিত ছিলেন- সমিতির জ্যেষ্ঠ সদস্য ফেরদৌস ফাহিম, সাবেক সাধারণ সম্পাদক এম আর মামুন, বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কনক রায়সহ সমিতির অর্ধ শতাধিক সদস্য।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com