1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয় নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান টেকনাফে বিশেষ অভিযানে ২২ আসামী গ্রেফতার জামালপুরে জামিন নিতে এসে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ আ’লীগের ১০ নেতাকর্মী কারাগারে

শ্বশুরবাড়িতে ঈদের সালামি অনেক বেশি পেয়েছি: সাবিলা নূর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৭১৫ বার পড়া হয়েছে

বিয়ের পর এবারই প্রথম শ্বশুরবাড়িতে ঈদ পালন করলেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এসএ টেলিভিশনে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার নেহাল সুনন্দ তাহেরকে ভালোবেসে গেল বছরের শেষের দিকে বিয়ে করেন এ অভিনেত্রী।

 

দেশের করোনা পরিস্থিতিতে অনেকদিন ধরেই শ্বশুরবাড়িতে ঘরবন্দী সময় কাটাচ্ছেন তিনি। ঘরে থাকলেও সেখানে বেশ ভালো সময় কাটাচ্ছেন সাবিলা। পরিবারের সবার সঙ্গে এক আনন্দঘন মূহুর্ত পার করছেন।

নজরকাড়া অভিনয় দিয়ে লাখো দর্শকের মনে জায়গা নেয়া এ অভিনেত্রীর জন্মদিন আজ ২৭ মে, বুধবার। সেদিক থেকে এবারের জন্মদিনটাও তার জন্য স্পেশাল। ঈদুল ফিতরের সঙ্গে জন্মদিনটাও শ্বশুরবাড়িতেই কাটাচ্ছেন তিনি।

জন্মদিন পালন প্রসঙ্গে সাবিলা নূর বাংলাদেশ জার্নালকে বলেন, ‘বিয়ের পর শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম ঈদ ও প্রথম জন্মদিন। খুব ভালো ঈদ কাটিয়েছি। আজকে জন্মদিন কাটাচ্ছি। অনেক ভালো লাগছে। তবে কারোনার কারণে খুব একটা আনন্দ করা হয়নি ঈদে। সামনে তো আরো ঈদ আছে। ইনশাল্লাহ আগামীর ঈদগুলো আরও ভালো করে সেলিব্রেট করতে পারব। করোনার কারণে তো কোথাও বেড়াতে যেতে পারেনি।’

বিয়ের পর এটাই প্রথম ঈদ। নতুন পরিবারের সঙ্গে সময়টা কিভাবে কাটালেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি অনেকটা লাকি কারণ বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির ঈদ আমি আলাদা ভাবে ফিল করিনি। মনে হচ্ছে নিজের বাড়িতেই ঈদ করছি। আরেকটা ভালো দিক হচ্ছে ঈদের সালামি অনেক বেশি পেয়েছি এবার।’

 

জন্মদিনের উপহার হিসেবে কী পেয়েছেন এবার। সাবিলা বললেন, ‘জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করছে আমার বর। সারপ্রাইজ টা যে কি সেটা এখনও জানি না। তবে বাসাতেই থাকবো। বাসা থেকে বাইরে কোথাও যাব না।’

জন্মদিন কোনো মজার স্মৃতি মনে পড়ে? স্মৃতি হাতড়ে সাবিলা নূর বললেন, ‘আমি আসলে জন্মদিনটাকে খুব স্পেশালভাবে দেখতাম ছোটবেলা থেকেই। আব্বু আম্মু সবাই আমাকে নিয়ে সেলিব্রেট করত দিনটা। আমিও খুবই উপভোগ করতাম। জন্মদিনের পার্টি হত। জন্মদিনে আম্মু একবার বার-বি-কিউ কেক বানিয়ে দিয়েছিল। আব্বু আম্মু ভাই বোন সবাই মিলে অনেক মজা করতাম এই দিনে।

গতবার নেহাল আমার জন্মদিনে দারুন একটা সারপ্রাইজ দিয়েছিল। প্রত্যেকবারই আমার জন্মদিনটা অনেক ভালো যায়। সে দিক থেকে আমি অনেক লাকি।’

এখন পর্যন্ত জন্মদিনে পাওয়া সেরা গিফট কি? সাবিলা নূর বললেন, ‘এখন পর্যন্ত আমার জন্মদিনের সেরা গিফট হচ্ছে- গত বছর জন্মদিনে আমার স্কুল ফ্রেন্ডদের সঙ্গে দেখা হওয়া। সবাইকে নেহাল একত্রে করে একটা পার্টি অ্যারেঞ্জ করেছিল। এছাড়া যেইবার জন্মদিনের সময় আমেরিকায় ছিলাম, মনে হচ্ছিলো- চেনা পরিচিত মানুষ কম আছে এখানে। এবার হয়তো বড় পরিসরে জন্মদিনের আয়োজন করা হবে না। সেইবার আমার বোন তার বন্ধু-বান্ধবকে ডেকে বড় একটা জন্মদিনের আয়োজন করেছিল। প্রত্যেক জন্মদিনে এমন স্মরণীয় কিছু না কিছু আছে।’

সাবিলা নূর জানালেন, এবার ঈদে ‘ব্যাচেলার কোয়ারেন্টাইন’ নামে তার অভিনীত একটি নাটক প্রচার হয়েছে। বাসায় বসে শুটিং করেছিলেন নাটকটির। এছাড়া পুরনো কিছু নাটক প্রচার হয়েছে তার। লকডাউন শুরু হওয়ার আগে পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলেন। এরপর শুরু হলো লকডাউন।

তিনি আরও বলেন, ‘ করোনার কারনে কি কি নাটক যাচ্ছে খুব একটা খবরও রাখিনি। এখন সুস্থ থাকা ও বেঁচে থাকাটা জরুরী। এই সমস্যা আমরা কবে কাটিয়ে উঠতে পারব জানি না।’

প্রসঙ্গত, তিন বছরের বন্ধুত্ব থেকে নেহালের সঙ্গে সাবিলার মধ্যে সম্পর্কটা একটা সময় প্রেমে রূপ নেয়। এক বছর চুটিয়ে প্রেম করার পর গেল বছরের অক্টোবরের ২৫ তারিখে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন। গ্রামীণফোন, প্রাণ ফিট, রবি ছাড়াও প্রায় ৪০টির মতো জনপ্রিয় বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য ইউটার্ন, শত ডানার প্রজাপতি, জল কলঙ্ক, পাষাণ ইজ ব্যাক, মন শুধু মন ছুঁয়েছে।

আইএন

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com