1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার এখন ‘মৃত্যুফাঁদ’: ঝুঁকিতে চিকিৎসক-নার্স, রাজস্ব হারাচ্ছে সরকার। মানিকগেঞ্জ নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসকের সাথে হরিরামপুর প্রেসক্লাবের মত বিনিময়

নায়ক নয়, ভার্সেটাইল অভিনেতা হতে চাই: ফারহান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ১০৬২ বার পড়া হয়েছে

রেডিওর ভুবনে পদচারণা কমিয়ে এখন অভিনয়েই ব্যস্ত রয়েছেন তরুণ সম্ভাবনাময় অভিনেতা মুশফিক আর ফারহান। বেশ কিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করে ইতোমধ্যে আলোচনার টেবিলে জায়গা করে নিয়েছেন। যার সুবাদে তার ঝুলিতে যোগ হচ্ছে প্রচুর কাজ।

 

দেশের করোনা পরিস্থিতিতে সবার মত ঘরবন্দী রয়েছেন ফারহানও। কাটাচ্ছেন পরিবারের সাথে সময়। তবে এখানে তার জন্য বাড়তি একটা আনন্দ রয়েছে এ অভিনেতার।

ফারহান জানান, ১৫ বছর পর মাকে নিজের কাছে নিয়ে এসেছেন। আগে হয়তো কয়েকমাসে কিংবা বছরে এক বা দুবার মাকে দেখতে যেতেন গ্রামের বাড়ি বরিশালে। কিন্তু এবার নতুন বাসা নিয়েছেন এবং মা ও বোনকে নিয়ে এসেছেন সেই বাসায়।

অনুভূতি জানাতে গিয়ে এ অভিনেতা বলেন, মায়ের জন্য আমার সবসময় খুব খারাপ লাগতো। খুব কম সময়ে দেখতে যেতে পারতাম কিন্তু এখন থেকে মা আমার সঙ্গেই থাকবেন। করোনার আগে মাকে ঢাকায় নিয়ে এসেছিলাম। এখন তো কোন কাজ করছি না, ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে। পুরো সময়টা মায়ের সঙ্গে বেশ আনন্দে কেটে যাচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের।

‘কিন্তু দেশের এখন যে অবস্হা সেদিকটা চিন্তা করলে সত্যি খুব মন খারাপ হয়ে যায়। দেশের এ পরিস্থিতি কবে ঠিক হবে সেটা আমরা কেউ জানি না। এমন পরিস্থিতিতে অনেকেই খুব কষ্টে দিনাতিপাত করছেন, এগুলো মন খারাপ করিয়ে দেই।’

তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে আমি কোন কাজই করছি না। চাইলে হয়তো করতে পারতাম, অনেকেই ডেইট চেয়েছিল। কিন্তু সংগঠনের যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে সেহেতু কোন কাজ করছি না।

সত্যি বলতে আমি এখন স্ট্রাগলিং পিরিয়ড পার করছি। আমাকে আরো অনেক দূর যেতে হবে। স্বপ্ন দেখি অনেক কিছু করার। এখন যে পর্যন্তই এসেছি এতটুকুতে আসতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। কখনও নায়ক হওয়ার স্বপ্ন দেখিনি তবে নিজেকে ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রমাণ করতে চাই। সব ধরণের চরিত্রে নিজেকে মিশিয়ে নিতে চাই। একজন অভিনেতা হতে যা প্রয়োজন সেটাই করবো।

আমরা যারা এখন স্ট্রাগলার তাদের পথচলা শুরু হয়েছে মাত্র, এখনও সঞ্চয় করতে পারিনি কিছুই। অনেকেই দেখছি করোনা পরিস্থিতিতে অনেকের পাশে দাঁড়াচ্ছেন, সহযোগিতা করছেন। আমারও মন টানে মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু ঐ যে আমাদের অতটাও সঞ্চয় নেই। তবে সামর্থ্য অনুযায়ী যতটা পারছি সহযোগিতা করছি।

নতুন বাসা নিয়েছি, মা-বোনকে নিয়ে এসেছি। নিজের খরচ, মায়ের ওষুধের খরচ আরো আনুসঙ্গিক খরচ তো রয়েছেই। যদি আগে থেকে আমরা বুঝতে পারতাম তাহলে হয়তো সঞ্চয় করে রাখতাম। কারণ দিনশেষে আমাদেরকেও কিন্তু চলতে হয়। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আমাদের যারা লাইটম্যান, মেকাপম্যান, ক্যামেরাম্যান এরকম যাদের সাথে আমাদের প্রতিনিয়ত কাজ; তাদের অনেকেই ভালো নেই এসময়ে। অনেকে হয়তো না খেয়ে আছেন, বলতে পারছেন না। এদের জন্যই আমরা কাজ করে চলতে পারি।

করোনার আগে শেষ করা বেশ কিছু কাজ এবার ঈদে প্রচার হবে বলেন জানান ফারহান। তিনি বলেন, আগে কিছু কাজ করা ছিল সেগুলা এবার ঈদে আসতে যাচ্ছে।৭/৮ টা নাটক প্রচারে আসবে, আমি যতটুকু জেনেছি।

রেডিও থেকে অভিনয়ে আসার পর কয়েকটি কাজে বেশ ভালো সাড়া পান। এরপরই কিছু কন্টেন্ট নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। সেসময় সমালোচনাটাকে কিভাবে নিয়েছিলেন এমন প্রশ্নে ফারহান বলেন, নতুনরা যখন কাজ করে তখন তাদের প্রথমদিকে নিজস্ব সিদ্ধান্ত বলে কিছু থাকে না। তাদের উপরে অনেক কিছুই চাপিয়ে দেওয়া হয়। শুরুর দিকটাতে আমি না চাইতেও সে কাজগুলো করতে হয়েছিল। তবে সেগুলো গল্পের প্রয়োজনেই, ইচ্ছাকৃত নয়। যখন অভিনয়ে একটু সাড়া পেতে লাগলাম তখন এরকম কয়েকটা কাজ আমাকে একটু ডাউন করে দিলো।

এরপর যখন সেটা বুঝতে পেরেছি তখন নিজের মধ্যে, কাজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেছি। সব ধরনের চরিত্রে অভিনয় করেছি। নিজেকে ভাঙার চেষ্টা করছি। সেসব ভুলগুলো থেকে নিজেকে শুধরে নিয়েছি।

ছোটপর্দার এ তারকা সাবলীল অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শক হৃদয়ে পাকা স্থান করে নিয়েছেন। নিজের কাজ দিয়ে হয়ে উঠেছেন পরিচালকদের আস্থা। কাজ করছেন দেশের প্রথম সারির পরিচালকদের সঙ্গে। ২০১৬ সালে পরিচালক বান্নাহ’র হাত ধরে নাটকে আসা মুশফিক আর ফারহান এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন।

আইএন/

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com