1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন ভারতের ককরোচ পার্টির সংসদ অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে দলটির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের জেরে মধ্য দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস।

তিনি অভিযোগ করেন, আন্দোলন চলাকালে লাদাখের পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর সঙ্গেও পুলিশ অসদাচরণ করেছে।

জানা গেছে, রোববার রাত থেকেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীরা দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে শুরু করেন। সোমবার সংসদের বাদল অধিবেশন শুরু হলে তাঁরা সংসদ ভবনের দিকে পদযাত্রা করেন। এ সময় পুলিশ বাধা দিলে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা সংসদ ভবনের কাছে রেল ভবন এলাকায় পৌঁছালে তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনে অংশ নেওয়া গীতাঞ্জলি আংমো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

এদিকে সিজেপির সহপ্রতিষ্ঠাতা সৌরভ দাস জানান, তাঁদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে যায় এবং তাঁর কাছে একটি হলফনামা জমা দেয়।

আলোচনার উদ্যোগ নেওয়ায় আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক অনশনরত নেতা অভিজিৎ দীপকেকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। তবে গীতাঞ্জলি আংমো জানিয়েছেন, সোনম ওয়াংচুকের অনশন এখনো অব্যাহত রয়েছে।

সোমবার দুপুরের দিকে সৌরভ দাস জানান, পুলিশ অভিজিৎ দীপকেকে আটক করেছে।

সম্প্রতি ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ সামনে আসে। এ ঘটনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে যোগ দেন শিক্ষাকর্মী ও পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুক।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com