1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

“শ্রমিকের আইনগত সুরক্ষায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

babul moral
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

সাভার উপজেলা বিজয় ৭১ সম্মেলন কক্ষে আজ ১৬ জুলাই ২০২৫ইং, বৃধবার বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ওয়্যারস প্রকল্পের আয়োজনে, লাউডাস ফাউন্ডেশন-এর সহায়তায় “শ্রমিকের আইনগত সুরক্ষায় করণীয়” শীর্ষক মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। ব্লাস্ট এর সহকারি পরিচালক (কর্মসূচী) মো: তৈয়্যেবুর রহমান-এর সঞ্চালনায় এ সময় শ্রমিকের আইনগত সুরক্ষা ও সরকারি-বেসরকারি সমন্বয়ে করণীয় বিষয়ে সভার শুরুতে উপস্থাপনা প্রদান করেন ব্লাস্ট-এর অ্যাসোসিয়েট লিগ্যাল স্পেশালিষ্ট অ্যাড. সিফাত-ই-নুর খানম। তিনি শ্রমিকদের প্রধান অধিকারসমূহ, বিভিন্ন অংশীজন কর্তৃক সুপারিশমালা, বর্তমান অবস্থা ও পরবর্তী করনীয়, প্রকল্পের অর্জন এবং কার্যক্রমের স্থিরচিত্রসমূহ নিয়ে উপস্থাপনা প্রদান করেন।

সভায় অতিথিগণের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম শহীদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রেজাউল করিম তরফদার, সাভার মডেল থানার ওসি (অপারেশন) মো: হেলাল উদ্দিন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক নঈমুল আজিজ, শিল্প পুলিশ প্রতিনিধি আসাদুজ্জামান টিটু, ফেডস-এর নির্বাহী পরিচালক ও এনজিও সমন্বয়ক মো: কায়কোবাদ, সাস-এর সমন্বয়ক বাবুল মোড়ল, সূর্য্যের হাসি ক্লিনিক-এর সিনিয়র ক্লিনিক ম্যানেজার নাছিমা খানম, টিআইবি-এর এরিয়া কো-অর্ডিনেটর মো: রাশিদুজ্জামান, কারিতাস বাংলাদেশ-এর ইউনিট অফিসার মো: আব্দুর রাজ্জাক, ওয়েব ফাউন্ডেশন এর উপজেলা সমন্বয়ক ঠাকুর প্রসাদ রায় । এছাড়া আইডিই বাংলাদেশ, বিভিন্ন ট্রেড ইউনিয়ন/ফেডারেশন প্রতিনিধিগণ, আত্মনির্ভর দলের সদস্য, সি.ডি.ডি প্রতিনিধি, হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ এবং ডব্লিউএফএ প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সভার শুরুতে ব্লাস্ট ও প্রকল্প পরিচিতি প্রদান করেন সিনিয়র আউটরিচ অফিসার মো: আমানুল্লাহ। অনুষ্ঠিত সভায় সার্বিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় প্যারালিগ্যাল খালেদা আক্তার ও আরিফুল ইসলাম প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com