1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী জাবিতে ধর্ষণচেষ্টা: সাংবাদিকদের ছবি প্রদানে বাধা, এআই এনহ্যান্সড ছবিতে বিভ্রান্তি জামায়াতের প্রত্যেককেই সার্চলাইট দিয়ে দেখা হবে: জামায়াত আমির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা শাপলা চত্বর হত্যা মামলা: দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা! ‘চোর চোর’ স্লোগান আদালত চত্বরে ঢাবিতে তারেক রহমানের সহপাঠী ছিলেন শিরিন শারমিন ও রিজওয়ানা হাসান: আসিফ নজরুল

সখিপুর উপজেলা সার্ভেয়ার সমিতি লিঃ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

আবুল কাশেম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে
আজ টাঙ্গাইলের সখিপুর  উপজেলা সার্ভেয়ার কল্যাণ বহুমুখী  সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৭৩ ভোটের মাঝে সরাসরি গোপন ব্যালটে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়।
বিকাল ৫ টা নাগাদ ভোটারদের প্রদত্ত ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সমিতির উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার জনাব আবুবকর সিদ্দিকী। উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার, মোঃ আরফান আলী (সার্ভেয়ার),রফিকুল ইসলাম মাস্টার (সার্ভেয়ার) এবং আবু সাইদ (সার্ভেয়ার)। এতে সভাপতি পদে ৪৩ ভোট পেয়ে ছাতা প্রতীকে সার্ভেয়ার শুকুর মাহমুদ সভাপতি ও ৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে ফারুক আহমেদ আম প্রতীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উল্লেখ যে,সখিপুর উপজেলা সার্ভেয়ার জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর মোট ভোটার (সদস্য) সংখ্যা ৭৩ জন।মোট কাস্টিং ভোট ৭০ টি। এরমাঝে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ লতিফ (সার্ভেয়ার) চেয়ার প্রতীকে পান মোট  ২৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী এস,এম রফিক শিকদার (সার্ভেয়ার) মোড়ক প্রতীকে পান মোট ১৬ ভোট। অন্যান্য পদের সবাই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন বলে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com