1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী

সারাদেশে কালো পতাকা মিছিল

এম এ সাকিব খন্দকার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন , ২০২৪ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের সব মহানগর, থানা, জেলা, সদর, সব উপজেলায় এবং সব পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। দ্বাদশ সংসদ অধিবেশনের দিনে আজ ঢাকা মহানগর উত্তরে তিনটি স্থানে এবং দক্ষিণে চারটি স্থানে কালো পতাকা মিছিল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে বিএনপি। গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরে এই আবেদন করা হয়।

আজ মঙ্গলবার বেলা ২টায় ঢাকা মহানগরের থানায় থানায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে, দক্ষিণে পীরজঙ্গি মাজার-আরামবাগ, যাত্রাবাড়ী কদমতলী, দয়াগঞ্জ এবং নিউমার্কেট-আজিমপুর। আর উত্তরে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড, উত্তরা-১২ নম্বর সেক্টর কবরস্থানের পাশে এবং বাড্ডা রিংরোড থেকে মিছিল করতে চায়।

বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোও কর্মসূচি পালন করবে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকাল ৩টা ৩০ মিনিট জাতীয় প্রেসক্লাব সামনে সমাবেশ শেষে মিছিল করবে। ১২ দলীয় জোট বিকাল ৩টা ৩০ মিনিট বিজয়নগর পানির ট্যাংক সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ৩টা জাতীয় প্রেসক্লাব সামনে থেকে, গণ ফোরাম ও পিপলস পার্টি বিকাল ৩টা ৩০ মিনিট বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে, এলডিপি বেলা ১১টা পল্টন মোড় থেকে গণ অধিকার পরিষদ, বিকাল ৩টা ৩০মিনিট বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে গণতান্ত্রিক বাম ঐক্য বেলা ১১টা ৩০ মিনিট তোপখানা রোড মেহরাব প্লাজা সামনে থেকে, বাংলাদেশ লেবার পার্টি বেলা ১১টা পুরানাপল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে, এবি পার্টি বেলা ৩টা মিনিট বিজয়নগর দলীয় অফিসের সামনে থেকে মিছিল করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com