1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা

স্কুল ছাত্রী কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা মালিককে ফেরত দিল।

জাহাঙ্গীর  সরকার নাদিম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার।কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছে

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি ) দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের কৃষক আবুল কালাম এর মেয়ে রাবেয়া আক্তার ও সহপাঠী শারমিন আক্তার এবং নাজমা আক্তার স্কুল থেকে বাড়ি ফেরার পথে মসজিদের সামনে রাস্তায় ৮০ হাজার টাকা কুড়িয়ে পায়। এরই মধ্যে প্রকৃত মালিক উপজেলার মেঘশিমূল গ্রামের গৃহিণী রাবেয়া বেগম ব্র্যাক ব্যাংক থেকে ঋণের টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে হারিয়ে ফেলে। হারিয়ে যাওয়া টাকা খোঁজার জন্য ব্র্যাক ব্যাংকের ম্যানেজারকে ফোন করে জানালে ব্যাংকে থাকা আগিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আরশাদ ফকির ও ব্র্যাক ব্যাংকের ম্যানেজার মোস্তাফিজুর রহমান ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় ছোটাছুটি করতে থাকেন। এ সময় স্কুল যাত্রী রাবেয়া আক্তারের সামনে আসলে রাবেয়া জিজ্ঞেস করে আপনাদের কি কোন কিছু হারানো গেছে? পড়ে তারা জানান তাদের এক সদস্যের নেওয়া ঋণের ৮০ হাজার টাকা হারানো গেছে। তখন স্কুলছাত্রী রাবেয়া আক্তার জানান সে টাকাগুলো মসজিদের সামনে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। ব্র্যাক ব্যাংকের ম্যানেজার ও স্থানীয় ইউপি সদস্য এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে সেই টাকা ফেরত দেয় ওই ছাত্রী।

টাকার মালিক রাবেয়া বেগম বলেন, ‘আমি দুপুরে হোগলা ব্র্যাক ব্যাংক থেকে ঋণ হিসেবে টাকা তুলে বাড়ি ফিরছিলাম। পথে কখন যে পড়ে যায় বুঝতে পারিনি। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ম্যানেজার কে ঘটনাটি ফোন করে জানালে কিছুক্ষণ পরে ম্যানেজার জানান এক স্কুল ছাত্রী টাকা পেয়েছে। ওর সততা দেখে অবাক হয়েছি ও চাইলে কাউকে না বলে খরচ করতে পারত।

 

স্কুল ছাত্রী রাবেয়া আক্তার বলে, ‘আমার বাবা একজন কৃষক। আমি একজন খেটে খাওয়া কৃষকের সন্তান। সৎ পথে টাকা উপার্জন করা কতটা পরিশ্রমের এবং কষ্টের, পরিবার সেটা আমাকে শিক্ষা দিয়েছে। পরিবারের আদর্শ, শিক্ষকদের উপদেশ অন্যের টাকায় লোভ করতে নেই। তাই কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়েছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com