জামালপুর জেলার ইসলামপুর সনাতন ঐক্য সংগঠন এর উদ্যোগে, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ৩য় বর্ষ/২৬ উৎসব মুখর পরিবেশে শেষ হলো উল্টো রথযাত্রা। শুক্রবার বিকালে শ্রী শ্রী রাধাগোবিন্দ জিওর মন্দির (গোবিন্দ বাড়ি) কমিটির সার্বিক সহযোগিতা করেন। সরেজমিনে দেখা গেল ওই দিন গোবিন্দ বাড়ি থেকে রথ বের করে সু-সজ্জিত ত্রি-মূর্তিতে রথযাত্রা সনাতন ধর্মের ভক্তরা রশি টেনে টেনে উল্টো পথ পোদ্দার পাড়া ঘোরে বটতলা চত্বর, সহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রথ যাত্রায় সজ্জিত ব্যান্ড পার্টি ও জগন্নাথ দেবের গান বাজানো হয়, রথে কলা,কাঁঠাল সহ বিভিন্ন ফল রাখা হয় থযাত্রায় ধর্মীয় রীতিনীতি পালন করেন এবং ময়ূর পাখা দ্বারা রথে বাতাস করেন কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত আশুতোষ চক্রবর্তী। বৃহস্পতিবার ৯ দিনব্যাপী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাঠক দ্বারা শ্রীমদ্ভাগবত পাঠ এবং জগন্নাথ দেবের নীলা বর্ণনা শেষ হয়। এসময় নেতৃত্ব দেন ইসলামপুর সনাতন ঐক্য সংগঠনের সভাপতি অমিত চন্দ্র দত্ত ও সাধারণ সম্পাদক প্রান্ত বসাক। কার্যকরী কমিটির সহ-সভাপতি রাকেশ দত্ত,বিলাশ দত্ত, জীবন কানু, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দেবনাথ ঝন্টু, হৃদয় রায় , হৃদয় দাস অন্ত্ত,সাংগঠনিক সম্পাদক তুষার দত্ত,কোষাধ্যক্ষ গৌরব কানু, দপ্তর সম্পাদক অনিক দত্ত, প্রচার সম্পাদক দীপ্ত দেবনাথ সহ কমিটির অন্যান্যরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রথযাত্রা সফলতার সাথে শেষ হবার লক্ষে রাধা গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি শ্রী কার্তিক চন্দ্র দত্ত, সহ-সভাপতি মানিক কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র সেন রথযাত্রায় সার্বক্ষণিক উপস্থিত ছিলেন এবং রশি টানেন । অংশ গ্রহন করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। রথ যাত্রায় ভক্তবৃন্দের বেশ উপস্থিতি ছিল ।
অপরদিকে হরিসভা মন্দির থেকে অনুরূপ উল্টো রথযাত্রা বের করে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতৃত্ব দেন সনাতন ঐক্য সংগঠন কমিটির সভাপতি বিপুল, সেক্রেটারি সুজন। এতে ইসলামপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।। আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন ইসলামপুর থানার পুলিশ।
এম. শফিকুল ইসলাম ফারুক