1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতারঃ মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা রৌমারীতে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালের মালিক ও চিকিৎসককে খুঁজছে স্বজনরা অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে কেন্দুয়ায় চালক নিহত, আটক ২ উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির ময়মনসিংহে এমপিকে প্রকাশ্যে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি, ভিডিও ভাইরাল তোমরা আমার চাকরিডা খাইয়ো না, শিক্ষার্থীদের কাছে শিক্ষকের আকুতি

অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে কেন্দুয়ায় চালক নিহত, আটক ২

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশা ও অবৈধ পথে আসা ভারতীয় কম্বল বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. পিয়াস মিয়া (২৩) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে বিল্লাল হোসেন (৩০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস স্থানীয় মজলিশপুর গ্রামের বাসিন্দা।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সোহাগপুর মোড় এলাকায় অটোরিকশাটির সঙ্গে চোরাই পথে আসা ভারতীয় কম্বল বোঝাই পিকআপটির জোরালো সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক পিয়াস মারা যান এবং সঙ্গে থাকা বিল্লাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত বিল্লালকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

​ঘটনার পর পর চালক চঞ্চল ও হেলপার বাদশাকে আটক করেছে পুলিশ।

​বিষয়টি নিশ্চিত করে পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্দিক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া চোরাই পথে আনা ভারতীয় কম্বলসহ পিকআপটি জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com