1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতারঃ মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা রৌমারীতে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালের মালিক ও চিকিৎসককে খুঁজছে স্বজনরা অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে কেন্দুয়ায় চালক নিহত, আটক ২ উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির ময়মনসিংহে এমপিকে প্রকাশ্যে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি, ভিডিও ভাইরাল তোমরা আমার চাকরিডা খাইয়ো না, শিক্ষার্থীদের কাছে শিক্ষকের আকুতি

ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা

হুসাইন আহমেদ রাকিব
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা

বাংলাদেশের ফিড উৎপাদন শিল্পকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AIEAB) এবং বিশ্বখ্যাত ফিড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান FAMSUN-এর যৌথ উদ্যোগে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী একটি আন্তর্জাতিক কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে দেশের বিভিন্ন ফিড মিলের প্রকৌশলী, কারখানা ব্যবস্থাপক, উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদরা অংশ নেন। এতে আধুনিক ফিড মিল প্রযুক্তি, সাইলো ইঞ্জিনিয়ারিং, কারখানা পরিচালনা ও ব্যবস্থাপনা এবং স্মার্ট/ডিজিটাল ফিড মিল বিষয়ক সর্বাধুনিক প্রযুক্তি ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন AIEAB-এর সভাপতি মো. জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম। FAMSUN-এর পক্ষে বক্তব্য দেন ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট জেসন ওয়াংসিইও (সাউথ এশিয়া) জর্জ গাওবাংলাদেশ কান্ট্রি হেড সানি গাও এবং হেড অব সেলস শেখ মসিউল হাসান। বক্তারা আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ফিড শিল্পকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের মূল আকর্ষণ ছিল FAMSUN-এর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রযুক্তিগত উপস্থাপনা। বব ঝ্যাং উন্নত ফিড মিল প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন তুলে ধরেন। গ্যাভিন গাও আধুনিক সাইলো প্রযুক্তি ও দক্ষ সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এছাড়া জেফ চেন কারখানা পরিচালনা ও ব্যবস্থাপনার আধুনিক কৌশল এবং পরবর্তী সেশনে স্মার্ট/ডিজিটাল ফিড মিল, অটোমেশন ও ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

প্রযুক্তিগত উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের নিয়ে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ফিড শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ, প্রযুক্তিগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন প্রকৌশলী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।

সেমিনারের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে টেনিস বল নিক্ষেপ, ডার্ট ও ফুটবল কিকসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়।

এ সময় AIEAB-এর নির্বাহী কমিটির পরিচিতি, বিভিন্ন ওয়ার্কিং কমিটি গঠন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরেন সংগঠনের সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মো. শরিফুল ইসলাম এবং মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাশেদ খান মেনন

দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন AIEAB-এর সভাপতি মো. জহুরুল ইসলামসিনিয়র সহ-সভাপতি মো. মহসিন খানজেসন ওয়াংজর্জ গাওসানি গাও এবং রং চেন

সমাপনী বক্তব্যে আয়োজক ও অতিথিরা বাংলাদেশের ফিড শিল্পে উন্নত প্রকৌশল, ডিজিটাল প্রযুক্তি এবং স্মার্ট উৎপাদন ব্যবস্থার প্রসারে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ বাংলাদেশের ফিড উৎপাদন শিল্পের দক্ষতা, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com