1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

স্বেচ্ছাসেবী সংগঠনের কম্বল বিতরণ

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫৯১ বার পড়া হয়েছে

বেড়ীপটল যুব সমাজ কর্তৃক অসহায়, দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ। টাংগাইল জেলার গোপালপুর উপজেলার বেড়ীপটল গ্রামে তরুণ শিক্ষিত ছাত্র,যুবকদের সমন্বয়ে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন “বেড়ীপটল যুব সমাজ”। দীর্ঘ ১২/১৩বছর যাবত এই গ্রামের ছাত্র -যুবকরা  গ্রামের অসহায় দুঃস্থ পরিবারের সাথে থেকে ভাগ্য উন্নয়নের লড়াই চালিয়ে গেলেও গত ২০২২ইং সালে সাংগঠনিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।সাংগঠনিকভাবে কার্যক্রম শুরুর পর থেকেই সংগঠনটি এলাকার অসহায় দুঃস্থ পরিবারের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

 

ইদুল ফিতরে দরিদ্র পরিবারের মাঝে ইদ উপহার হিসেবে তৈল,চিনি,সেমাই, সাবান ও দুধ বিতরণ, বিধবা মহিলাদের মাঝে কাপড় বিতরণ, এলাকার যুবকদের মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সময় খেলাধুলার আয়োজন,সামাজিকভাবে মসজিদ, গোরস্থানের বিভিন্ন কার্যক্রমে নিজেদের ওতপ্রোতভাবে জড়িত রাখাসহ বিভিন্ন ধরণের মানবিক কাজের সাথে থেকে এরা কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় এবারের শীতে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ৪০টি কম্বল বিতরণ করা হয়।সংগঠনের যাবতীয় কাজের অর্থায়ন সংগঠনের কর্মী ও এলাকার উৎসাহী কিছু ব্যাক্তির নিকট থেকে করা হয়।বুধবার রাতে সংগঠনের স্থায়ী সদস্য জনাব মোঃ সোহেল রানা মজনু, সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ ইমরান সরকার,সহ সভাপতি-খলিলুর রহমান, সংগঠনের অন্যতম শুভাকাঙ্সখী মোঃ মোন্নাফ ব্যাপারীসহ  আরো অনেকের উপস্থিতিতে, সংগঠনের সাধারণ সম্পাদকের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে কম্বল পৌছে দেয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com