1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী

সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

নরসিংদী শহরের জেলখানা মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় রুশিয়া বেগম(৫৫)নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।রবিবার(৪ ফেব্রুয়ারী)সন্ধ্যাঃ-৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুশিয়া বেগম নরসিংদীর পৌর শহরের তারোয়া এলাকার মৃত আঃরাজ্জাকের স্ত্রী।তিনি ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়,রুশিয়া বেগম সন্ধ্যায় ভেলানগর থেকে তার নিজবাড়ী শহরের তারোয়া যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।পরে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ইলিয়াস হোসেন জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।চালকসহ বাসটি আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com