1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি গাড়িতে আগুন ফরিদপুরের মধুখালীতে সড়ক দু*র্ঘ*টনায় দুই আনসার সদস্য সহ তিনজন আ*হত, একজনের অবস্থা গু-রু-তর! ফেনীর পরশুরামে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ঔষধসহ দুইজন আটক ছাগলনাইয়ার পাঠাননগরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল মাটি ব্যবসায়ী হোনা মিয়ার ‎ধর্ষণ মামলার আসামির ছবি সংগ্রহকালে সাংবাদিককে বাধা প্রদান কলেজ ছাত্রদল সভাপতির, থানায় অভিযোগ হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যশোরে পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মনিরামপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিরামপুরে মরহুম বাবুল হোসেন বাবলুর স্মরণে বাবলু স্মৃতি সংঘের দোয়া ও ইফতার মাহফিল

হাইওয়ে থানার সামনে রাখা বাসে আগুন

উজ্জ্বল আলী, সদর-প্রতিনিধি, কুষ্টিয়া।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার সস্তিপুর নামক স্থানে  এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।
কু‌ষ্টিয়া ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের সহকারী প‌রিচালক জা‌নে আলম জান‌ান, খবর পাওয়ার পর ফায়ার সা‌র্ভিসের টিম ঘটনাস্থ‌লে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পা‌র্কিং লাইট জ্বল‌লে ব‌্যাটা‌রির সঙ্গে সুইচের সং‌যোগ থা‌কে। ধারণা করা হ‌চ্ছে সেখ‌ান থে‌কে আগু‌নের সূত্রপাত। তাছাড়া গা‌ড়ির আশপা‌শে আগুন দেয়ার কোনো আলামত পাওয়া যায়‌নি।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। সেই বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কের ওপর রাখে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, বাসে আগুন ধরেছে এটা ঠিক। নাশকতা না অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে। থানার সামনে রাখা বাসে আগুন সেটা অসম্ভব মনে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com