1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী জাবিতে ধর্ষণচেষ্টা: সাংবাদিকদের ছবি প্রদানে বাধা, এআই এনহ্যান্সড ছবিতে বিভ্রান্তি জামায়াতের প্রত্যেককেই সার্চলাইট দিয়ে দেখা হবে: জামায়াত আমির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা শাপলা চত্বর হত্যা মামলা: দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা! ‘চোর চোর’ স্লোগান আদালত চত্বরে ঢাবিতে তারেক রহমানের সহপাঠী ছিলেন শিরিন শারমিন ও রিজওয়ানা হাসান: আসিফ নজরুল মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন জামায়াত সেক্রেটারি আরজেএফ এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৫ সাংবাদিক প্রেসক্লাব শালিখার সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এবং ওসির সৌজন্য সাক্ষাৎ।

১১০০ তম বিয়ের নিজেই বর কাজী

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে
প্রতিজ্ঞা করেছিলেন এক হাজার নিরানব্বই বিয়ে পড়ানোর পর নিজে বিয়ে করবেন। যেই প্রতিজ্ঞা- সেই কাজ। প্রতিজ্ঞা পূরণ করতে এবার বিয়ের পিঁড়িতে বসেছেন কাজী মামুনুর রশীদ।ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রায়পুরে। এমন ঘটনা দেখতে অনেকেই বিয়ের মঞ্চে ভিড় করেন।
রোববার (২৮ জানুয়ারি) নিজের বউ ভাত অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন কাজী মামুনুর রশিদ। এর আগে, শনিবার লক্ষ্মীপুর ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয়।
বর কাজী মামুনুর রশীদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামে। মৌলভি আব্দুল্লাহ সাহেবের বাড়ির (জিনের মসজিদ বাড়ি নামে পরিচিত) কাজী মাওলানা মহতাসিম বিল্লাহর ছেলে তিনি। কনে লক্ষ্মীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মকবুল আহমেদের মেয়ে কানিজ ফাতেমা নুরা।
সোমবার (২৯ জানুয়ারি) কাজীর পরিবার জানায়, কাজী মামুনুর রশীদ ২০১৭ সালে তার বাবার হাত ধরে কাজী পেশার সাথে যুক্ত হন। এখন পর্যন্ত তিনি প্রায় ১ হাজার ৯৯টি বিয়ে পড়িয়েছেন। যদিও রোববার তার বউ ভাতের দিন থাকলেও তিনি আরও দুটি বিয়ে পড়িয়েছেন। তার মানে এখন পর্যন্ত কাজী মামুনুর রশীদের বিয়ে পড়ানোর সংখ্যা ১ হাজার ১০২।
বরের বাবা কাজী মোহতাসিম বিল্লাহ বলেন, আমার সাথে করেই মামুনুর রশীদকে বিয়ে পড়ানোর বিষয়ে শিখিয়েছি। আমি অসুস্থ থাকায় তাকে দিয়েই ৬নং ওয়ার্ডের বিয়ের কাজ সম্পূর্ণ করা হতো। তার জন্য শুভ কামনা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com