সাবেক আহবায়ক অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র ফেসবুক পোস্টে শোক বার্তা প্রকাশ করেছেন,ফেসবুক পোস্টে বলেন,কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিম পাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে ৭ বছরের শিশু তওহিদের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
২৫শে ফেব্রুয়ারি সকালে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি না ফেরার দেশে চলে যায়।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ভয়াবহ এই আগুনে পরিবারের দুটি বসতঘরসহ সব সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। রাস্তার প্রতিবন্ধকতার কারণে ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছাতে না পারা অত্যন্ত দুঃখজনক। আমাদের সামান্য অসচেতনতায় আজ একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নিল। চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আরো বলেন,আমি মরহুম তওহিদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার শক্তি দিন আমিন।