1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

আওয়ামী লীগ তলে তলে নির্বাচন করার পায়তারা করেছেঃ রুহুল কবির রিজভী

সিনিয়র প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের দাবি নির্বাচনকালীন সরকার। কিন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, তলে তলে সবকিছু ঠিক হয়ে গেছে। তারা কিন্ত বলছে না, সুষ্ঠু নির্বাচন দিব। তারা বলছে তাদের কোন চিন্তা নেই, দিল্লী তাদের সাথে আছে। তার মানে আওয়ামী লীগের বাংলাদেশের জনগণের দরকার নেই, সুষ্ঠু নির্বাচনের দরকার নেই।

আওয়ামী লীগ তলে তলে নির্বাচন করা পায়তারা করেছে। ওবায়দুল কাদের একেক সময় একেক কথা বলেন। তিনি এখন দেশের মানুষের কাছে সার্কাসের জোকারে পরিণত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দায় এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দোহার উপজেলার ‘বাঁশতলা হতে নবাবগঞ্জের মাঝিরকান্দা’ পর্যন্ত পথযাত্রা করা হয়।

রুহুল কবির রিজভী আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দরকার। খালেদা জিয়া আজ বিভিন্ন রোগে আক্রান্ত। কিন্ত যখন তাকে কারাগারে নেওয়া হয়েছিল তখন কিন্ত এত রোগ ছিল না তার। দীর্ঘ ৫/৬ বছর বেগম জিয়া বন্ধি, জনগণ বিশ্বাস করে তার খাবারের মধ্যে, তার ঔষুধের মধ্যে বিষক্রিয়া মিশ্রিত করে দিয়েছেন। শেখ হাসিনা রাষ্ট্রশক্তিকে কজ্বা করে নিয়ে দস্যুর মত খালেদা জিয়াকে বন্ধি করে রেখেছে। হাসিনার কারাগার থেকে মুক্ত করে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা জন্য পাঠাতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা বিদেশে থেকে এসে বললেন, যদি বেশি কথা বলেন সব বন্ধ করে দিব। আরে সব বন্ধ করে দিবেন মানে, আমরা আল্লাহ রাজত্বে বিশ্বাস করি। আমরা শ্বাস প্রশ্বাস এটা আল্লাহ দান। শেখ হাসিনার কিভাবে এটা বন্ধ করবেন। শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের কাছে ত্যাজ্য হয়নি, তিনি আন্তজার্তিকভাবে ত্যাজ্য হয়েছেন তাই আবুল তাবুল কথা বলছেন।

পথযাত্রাকে কেন্দ্র করে দুপুর দুইটা থেকেই মিছিল সহকারে দোহারের বাঁশতলা মোড়ে সমবেত হয় নেতাকর্মীরা। সেখান থেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা মোড়ে সমবেত হয় বিএনপির নেতাকর্মীরা।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. নিপুর রায় চৌধুরীর সঞ্চালনায় এসময় ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com