1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

আওয়ামীলীগকে বিজয়ী করতে নৌকার জন্য ভোট চাইলেন রনজিত চৌধুরী রাজন

বদরুল ইসলাম চৌধুরী হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৭ বার পড়া হয়েছে
আওয়ামীলীগকে বিজয়ী করতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রক্ষমতা আনার  জন্য  বাংলাদেশের  উন্নয়নের  ধারাকে  অব্যহত রাখতে
নৌকার মার্কাকে বিজয়ী করার জন্য দিনরাত খেটে যাচ্ছেন রনজিত চৌধুরী রাজন। সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক রনজিত চৌধুরী রাজন সুনামগঞ্জ জেলা নৌকা প্রার্থীদের পক্ষে দিন রাত খেটে যাচ্ছেন।
২৬ ডিসেম্বর বিশ্বম্ভপুর উপজেলার  বাজারে এক সাক্ষাৎকারে রঞ্জিত চৌধুরী রাজন  বলেন, বিগত ১৫ বছরে জননেত্রী শেখ হাসিরা নেতৃত্বে অভুতপূর্ব সাফল্য অর্জন হয়েছে। যেই বাংলাদেশ কে তলাবিহীন ঝুড়ি তকমা দিয়েছিল সেই বাংলাদেশ আজ এশিয়ান টাইগার, আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ইতিমধ্যে বাংলাদেশে এশিয়ার বৃহত্তম সেতু পদ্মা সেতু,  বঙ্গবন্ধু টানেল, রুপপুর পারমানবিক চুল্লী, মংলা গভীর সমুদ্র বন্দর নির্মান, প্রত্যেক টি জেলা একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজ নির্মান, ৪৭০ টি মডেল মসজিদ  নির্মাণ এবং ১০০% বিদ্যুৎ এর  আওতায় সারা বাংলাদেশ শেখ হাসিনার সরকারের সাফল্য।
২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করে বাংলাদেশ আওয়ামীলীগ।  লক্ষ্য ছিল এই বাংলার মানুষের  ভাগ্যের পরিবর্তন। শিক্ষা, দীক্ষা ও কর্মসংস্থানে তরুণ যুবসমাজকে এগিয়ে আনতে কাজ করেছে সরকার। ভূমিহীন, গৃহহীনদের ঘর দিয়েছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশ এখন ডিজিটাল হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।তিনি আরো বলেন আমি নৌকার জন্য ঘরে ঘরে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নৌকাকে আবার জয়ী করতে চায় জনগণ। বাংলাদেশ আজ সন্ত্রাসমুক্ত, রাজাকারমুক্ত। বিগত জোট সরকারের আমলে বাংলাদেশ দূর্ণীতিতে চ্যাম্পিয়ান,  দেশের প্রত্যেকটি জেলা নিষিদ্ধ সংগঠন জে এম বি কর্তৃক আদালত প্রাঙ্গনে বোমা বিস্ফোরণ মানুষের জীবনকে দূর্বিষহ করে তুলেছিল। কিন্তু আজ দেশ জঙ্গীমুক্ত, সন্ত্রাসমুক্ত, দূর্ণীতি তে সরকারের জিরো টলারেন্স। আমি বিশ্বাস করি দেশ ও জাতির কল্যানে আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দিবেন এই প্রত্যাশায়।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে সুনামগঞ্জ ০৫ টি আসনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com