1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

আমতলীর খালে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির মাছ শিকার

মোঃ আবদুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার দিন করছে অসাধু মাছ শিকারিরা । আমতলীর চাওড়া খেকুয়ানী খালের ব্রীজ সংলগ্ন খালে প্রতিনিয়ত গভীর রাতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছেন তারা ।স্থানীয় সুত্রে জানাগেছে,খালের দু-পারের বাসিন্দারা রান্নাসহ পারিবারিক কাজ ও গোসলসহ নানা কাজে ব্যাবহার করছেন এ খালের পানি। এ খালে গরু,ছাগলও গোসল করাচ্ছেন পশু পালনকারীরা।

খালে বিষ প্রয়োগ করার ফলে মাছ মরে যাচ্ছে দেখতে পেয়ে তারা পানি ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে এলাকাবাসী খালে বিষ প্রয়োগের চিংড়ি,রুই,বোয়াল,পাংগাস,পোয়া,গাগড়া,আইর,কোড়াল টেংরাসহ নানা প্রজাতির মাছের পোনা মরে যাচ্ছে।জেলেরা ওই মাছ ধরে স্থানীয় আড়তসহ বিভিন্ন হাটবাজারে বিক্রি করে। এই বিষ মিশ্রিত পানি পান করে মারা পড়ছে হাসসহ বিভিন্ন প্রাণী।খালের পানি ব্যবহারকারী ওগুলিশাখালী খেকুয়ানীর খালের পারের বসবাসরত মো: মোস্তফা আকন জানান,দীর্ঘদিন ধরে অবাধে চলছে বিষ দিয়ে মাছ শিকার।

এতে ছোট বড় সকল প্রজাতির মাছ মরে যাচ্ছে।চাওড়া খাল পাড়ের বসবাসরত মোশারেফ বলেন, আমি সকালে হাতমুখ ধুইতে গেলে প্রায় দিনই দেখি মরা মাছ ভাসতে দেখি । আমরা এ খালের পানি গৃহস্খলি কাজে ব্যবহার করি । এখন মাছ ও মাছের পোনা মরা ভাসতে দেখে পানি ব্যবহার করা বন্ধ করে দিয়েছি।
আমতলী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, খালে বিষ দিয়ে মাছ ধরা সম্পূর্ন অবৈধ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম মুঠোফোনে বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com